,

কামরাঙ্গীরচরে ১ লাখ কেজি পলিথিন জব্দ, কারখানা সিলগালা

news-image

অনলাইন প্রতিবেদক : রাজধানীর কামরাঙ্গীরচরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নিষিদ্ধ পলিথিন উৎপাদন ও বাজারজাত করার অপরাধে তিনটি পলিথিন কারখানা সিলগালা ও ১০০ টনের বেশি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। অভিযান চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি যথাযথ ও সমুন্নত রাখতে সার্বিক সহযোগিতা করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের লালবাগ বিভাগ।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) কামরাঙ্গীরচর এলাকার ব্যাটারিঘাট ও মাদবর বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব পলিথিন কারখানা সিলগালা ও বিপুল পরিমাণ পলিথিন জব্দ করা হয়।

ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, বাংলাদেশ সরকারের নির্দেশনা অনুযায়ী পলিথিন উৎপাদন ও বাজারজাতকরণ সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। কিন্তু নিষেধাজ্ঞা উপেক্ষা করে কামরাঙ্গীরচর এলাকায় কতিপয় অসাধু কারখানার মালিক পলিথিন উৎপাদন ও বাজারজাত করছিলেন।
তিনি আরও বলেন, কামরাঙ্গীরচরের এসব অবৈধ পলিথিন কারখানার বিরুদ্ধে আজ পরিবেশ অধিদপ্তরের তত্ত্বাবধানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিনিধি ও সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অভিযানে কামরাঙ্গীরচরের ব্যাটারিঘাট এলাকায় দুটি ও মাদবর বাজার এলাকায় একটি পলিথিন কারখানা সিলগালা করা হয়। এসময় ১০০ টনের বেশি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।

লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ জসীম উদ্দিনের তত্ত্বাবধানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

লালবাগ জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সোয়েব আহমেদ খান, সহকারী পুলিশ কমিশনার জুয়েল চাকমা এবং কামরাঙ্গীরচর থানার ওসি উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড