,

ভারতে যেতে না পেরে কান্না পাচ্ছে পরীমনির

news-image

বিনোদন প্রতিবেদক : ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি। তার অভিনীত সিনেমা ‘ফেলুবক্সী’ মুক্তি পাচ্ছে আগামীকাল শুক্রবার। এর মধ্যদিয়ে কলকাতার সিনেমায় অভিষেক হচ্ছে পরীমনির। কিন্ত ভিসা না পাওয়ায় সিনেমার প্রচারে ভারতে যেতে পারছেন না তিনি।

আজ (১৬ জানুয়ারি) বৃহস্পতিবার বিকেলে ফেসবুক পোস্টে পরীমনি লিখেছেন, ‘আগামীকাল ১৭ জানুয়ারি ২০২৫ আমার প্রথম সিনেমা ফেলুবক্সী রিলিজ হবে। আমার কাছে এই প্রথমটা একটু অন্যরকম স্পেশাল। কারণ, এটা আমার কলকাতার প্রথম ছবি।’

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি। তার অভিনীত সিনেমা ‘ফেলুবক্সী’ মুক্তি পাচ্ছে আগামীকাল শুক্রবার। এর মধ্যদিয়ে কলকাতার সিনেমায় অভিষেক হচ্ছে পরীমনির

পরীমণি লিখেছেন, ‘ছবি রিলিজ তো নিশ্চয়ই অনেক আনন্দের মুহূর্ত। কিন্তু মন খারাপ হচ্ছে ভীষণ রকম। ভিসাটা হলো নাহ! খুব মিস করছি আমার ফেলুবক্সী টিমের সবাইকে। কান্না পাচ্ছে আমার। ডানাকাটা পরী বলেই আজ উড়ে যেতে পারি না। যাই হোক, কলকাতা আমি যেতে পারিনি, কিন্তু ফেলুবক্সীর লাবণ্যকে সবাই দেখতে পাবেন আগামীকাল আপনার কাছের সিনেমা হলে। আমি আপনাদের ভালোবাসা পাওয়ার অপেক্ষায় রইলাম। প্রিয় কলকাতা ভালোবাসা নিও।’

দেবরাজ সিনহা পরিচালিত নতুন এই সিনেমার লাবণ্য চরিত্রে অভিনয় করেছেন পরীমনি। এ ছাড়া অভিনয় করেছেন সোহম চক্রবর্তী ও মধুমিতা সরকার। সিনেমায় নিজের চরিত্র প্রসঙ্গে পরীমনি বলেন, লাবণ্য চরিত্রটা যখন পড়লাম, মনের মধ্যে আত্মবিশ্বাস তৈরি হয়েছিল যে, এটা আমি ভালোভাবে ফুটিয়ে তুলতে পারব। সে কারণে চরিত্রটা করেছি। কতটা পেরেছি, সেটি দর্শক বলবেন। এই সিনেমার চরিত্র শোনার পর আমি কিছুতেই না বলতে পারিনি।’

‘ফেলুবক্সী’ সিনেমাটি থ্রিলার ঘরানার। সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করেছেন সোহম চক্রবর্তী। তার চরিত্র সাধারণ এক বাঙালি ছেলের, যে খেতে আর রহস্যের সমাধান করতে ভালোবাসে। রহস্যের কেন্দ্রবিন্দু পরীমনি।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড