সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হৃতিকের সঙ্গে তুলনা টানতেই রেগে যান শাহরুখ

news-image

বিনোদন ডেস্ক : ২০০০ সালে ‘কাহো না প্যার হ্যায়’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় হৃতিক রোশনের। সেই বছরই হৃতিকের ছবির সঙ্গে মুক্তি পায় শাহরুখ খানের ‘ফির ভি দিল হ্যায় হিন্দুস্তানি’।

তবে ‘কাহো না প্যার হ্যায়’-এর সামনে সে বছর কোনও ছবিই মাথা তুলে দাঁড়াতে পারেনি। যে কারণে কিং খান শাহরুখের ছবি ব্যর্থ হতেই ক্রমাগত তুলনা টানা হয় তার সঙ্গে হৃতিকের।

বলিউডে খানদের পর সেভাবে তারকা তকমা যিনি পেয়েছেন, তিনি হৃতিক রোশন। অনেকেই সে সময় মন্তব্য করেন, শাহরুখের সময় শেষ। বলিউড তার নতুন সুপারস্টারের সন্ধান পেয়ে গেছে। অনেকেই আবার বলেন, হৃতিকই হবে বলিউডের পরবর্তী মেগাস্টার।

একজন নবাগত নায়কের সঙ্গে তুলনা টানায় সে সময় বিরক্তি প্রকাশ করেন শাহরুখ খান। একইসঙ্গে ক্ষোভও প্রকাশ করেন তিনি।

এক সাক্ষাৎকারে শাহরুখ বলেন, ‘এটা একেবারেই ভালো জিনিস নয়। আমার ১০ বছরের কাজ, পরিশ্রম ছিনিয়ে নিতে পারেন না। আপনি একদিন সকালে উঠে আমাকে এটা বলতে পারেন না, আমার বিকল্প খুঁজে নেওয়া হয়েছে, কিংবা আমার এবার বয়স হয়েছে। আসলে হৃতিকের সঙ্গে এই তুলনা টানাটাই নিলজ্জ ব্যাপার।’

যদিও পরবর্তী সময়ে শাহরুখ ও হৃতিক যুগলবন্দি হয়ে দুই ভাইয়ের চরিত্রে কাজ করেছেন। তাদের অভিনীত ‘কাভি খুশি কাভি গম’ ব্লকবাস্টার সিনেমার তকমা পেয়েছিল।

এ জাতীয় আরও খবর

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট