জুলাই ঘোষণাপত্র নিয়ে বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠক : মাহফুজ আলম

news-image

নিজস্ব প্রতিবেদক : জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে আগামী বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সর্বদলীয় বৈঠক হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম।মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

মাহফুজ আলম বলেন, সবার সঙ্গে আলাপের মধ্যদিয়ে ঘোষণাপত্র তৈরির কাজ গত ১২-১৩ দিন ধরে করেছি। একটা ঘোষণাপত্রের খসড়া আমরা প্রস্তুত করার চেষ্টা করেছি। বিভিন্ন রাজনৈতিক দল, স্টেকহোল্ডার যারা আছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। সবার সঙ্গে আমাদের কথা বলা হয়ে ওঠেনি কিন্তু বৃহত্তর রাজনৈতিক দল বিএনপি, জামায়াত, নারী সংগঠন, শিক্ষক সংগঠনের সঙ্গে আমরা কথা বলেছি। তারা সবাই গণঅভ্যুথানের ঘোষণাপত্র নিয়ে একমত আছেন, কিন্তু ঘোষণাপত্র কবে এবং এর মধ্যে কী কী থাকবে সেই বিষয়ে এখনও আমরা ঐকমত্যে পৌঁছাতে পারিনি।

তিনি আরও বলেন, বৈঠকের স্থান এখনো নির্ধারিত হয়নি। কিন্তু যাদের সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে আমরা তাদের কাছ থেকে পরামর্শ পেয়েছি।

এক প্রশ্নের জবাবে মাহফুজ আলম বলেন, খসড়াটি নিয়ে আমরা আনুষ্ঠানিকভাবে কারও সঙ্গে কথা বলিনি। কিন্তু অনানুষ্ঠানিক আমরা অনেক গ্রুপের সঙ্গে কথা বলেছি। সবার ঐকমত্যের ভিত্তিতে তৈরি করা হলে জাতীয় ঐক্য ধরে রাখা যাবে এবং ঘোষণাপত্র ফলপ্রসূ হবে।

দ্বিমতের বিষয়গুলো প্রসঙ্গে তিনি বলেন, দ্বিমতের বিষয়গুলো তারা আমাদের জানাবেন। আমরা ক্লিয়ার না। এটি আসলে আলোচনা সাপেক্ষে বলা যাবে।

মাহফুজ আলম আরও বলেন, ‘আশা করি, আগামী বৃহস্পতিবার এই বৈঠকের ভেতর দিয়ে ঐকমত্যের ভিত্তিতে একটি দলিল প্রণীত হবে। সেদিনই স্পষ্ট হবে কবে ঘোষণাপত্রটি জারি করব এবং সরকার কীভাবে ঘোষণাপত্র জারি করার বিষয়ে ভূমিকা রাখবে।’

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি