বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যাত্রাবাড়ীতে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ

news-image

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠেছে। মঙ্গলবার এ ঘটনা ঘটে।
এ ব্যাপারে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অবনী শঙ্কর কর বলেন, কলেজ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ পেয়েছি আমরা। আর এ অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। গ্রেপ্তার ফয়সাল, শাহাদাত ও বাবু ওই এলাকার বাসিন্দা।
যাত্রাবাড়ী থানার এসআই এমরানুল বলেন, নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকা থেকে কলেজ পড়ুয়া এক তরুণী তার এক ছেলে বন্ধুকে সঙ্গে করে কুতুবখালীতে এক পরিচিতের বাসায় আসেন। ওই সময় এলাকার বখাটে তিন যুবক ওই বাসায় ঢুকে তার ছেলে বন্ধুকে আটকে তরুণীকে ধর্ষণ করে।
তিনি আরও বলেন, তরুণীর চিৎকার ও হৈ চৈয়ে আশপাশের লোকজন জড়ো হতে থাকে। পুলিশ খবর পেয়ে ওই বাসা থেকে মেয়েটিকে উদ্ধার করে তিন যুবককে ধরে আনে।
পরে ওই তরুণী থানায় এসে তিনজনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন বলে জানান তিনি।
মেডিক্যাল পরীক্ষার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে