,

প্রত্যাশার চেয়েও বেশি সাড়া পাচ্ছি: আঁখি

news-image

বিনোদন প্রতিবেদক : শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী আঁখি আলমগীর। স্টেজ শোয়ের পাশাপাশি নতুন গান প্রকাশ করে যাচ্ছেন নিয়মিত। তারই ধারাবাহিকতায় নতুন বছরের প্রথম গান প্রকাশ করলেন তিনি।

সম্প্রতি অন্তর্জালে প্রকাশ হয়েছে ‘মন জানে’ শিরোনামে তার কণ্ঠের মৌলিক একটি গান। এর কথা লিখেছেন জামাল হোসেন। সুর ও সংগীতায়োজন করেছেন পুনম মিত্র। মডেল শিশির সরদার ও অলংকার চৌধুরীকে নিয়ে এর ভিডিও নির্মাণ করেন সৈকত রেজা। বছরের প্রথম গান হিসাবে শ্রোতারা বেশ পছন্দ করেছেন বলে জানান আঁখি।

তিনি বলেন, ‘গানটি আমার নিজের কাছেই ভালো লেগেছে। রোমান্টিক ঘরানার একটি গান। চমৎকার সুর ও সংগীত হয়েছে। এছাড়াও আকর্ষণীয় ছিল এর মিউজিক ভিডিও পার্ট। এখানে ড্যান্স ছিল যা শ্রোতা-দর্শক বেশ উপভোগ করেছেন। এ টিমের সঙ্গে এটিই আমার প্রথম কাজ। গানটি রেকর্ডিং ও মিউজিক ভিডিও শুটিং এর পর প্রত্যাশা আরও বেড়ে গিয়েছিল। ধারণা করেছিলাম সবার ভালো লাগবে। বছরের প্রথম গান হিসাবে প্রত্যাশার চেয়েও বেশি সাড়া পাচ্ছি।’

এদিকে স্টেজ শো নিয়েও ব্যস্ত রয়েছেন এ সংগীতশিল্পী। নতুন বছর উপলক্ষ্যে এরই মধ্যে বেশ কয়েকটি শো-তে অংশ নিয়েছেন। এছাড়া চলতি মাসে আরও কয়েকটি কনসার্টে অংশ নেবে বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি নতুন মৌলিক গান নিয়েও কাজ করছেন।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড