,

মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধের আলোচিত ঘটনা : ছাত্রলীগ নেতাসহ তিনজনের ৭ দিনের রিমান্ড আবেদন

news-image

সম্প্রতি মাগুরায় ক্ষমতাসীন দলের দুই গ্রুপের বন্দুকযুদ্ধে একজন নিহত এবং মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধের আলোচিত ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি মাগুরা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সেন সুমনসহ তিনজনকে কারাগারে পাঠানো হয়েছে।জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে ৭ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। রিমান্ড শুনানির জন্য ৯ আগস্ট দিন ধার্য করেছে আদালত। আসামিদের মঙ্গলবার দুপুরে মাগুরার বিচারক ফারাহ মামুনের আদালতে হাজির করা হয়। পুলিশ রিমান্ড চাইলে আদালত শুনানির এ দিন ধার্য করেন।
মামলার অপর দুই আসামি হলেন যুবলীগ কর্মী সাগর হোসেন ও বাপ্পী বিশ্বাস।মাগুরা শহরের দোয়ারপাড়ে ২৩ জুলাই যুবলীগের দু’গ্রুপের সংঘর্ষে মোমিন ভূঁইয়া নামে একজন মারা যান। ওই সংঘর্ষে অন্তঃসত্ত্বা নাজমা খাতুন (৩০) ও তার গর্ভের শিশুও গুলিবিদ্ধ হয়।


এ ঘটনায় নিহতের ছেলে ১৬ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।নাজমা বেগম ও শিশুটি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
এ ঘটনা দেশজুড়ে তোলপাড় সৃষ্টি করেছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে