,

অধ্যক্ষ জয়নাল আবেদীনের জাপানে বিশ্বস্কাউট জাম্বুরীতে যোগদান

news-image

কসবা প্রতিনিধি : জাপানের ইয়ামাগুচিতে অনুষ্ঠিত হচ্ছে ২৩তম বিশ্বস্কাউট জাম্বুরী। ২৮ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত জাম্বুরীতে বাংলাদেশ স্কাউটস’র মনোনীত ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর সদরের ইমাম প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ বীরমু্িক্তযোদ্ধা সৈয়দ ইমাম মুক্ত স্কাউট গ্রুপের সম্পাদক, ব্রাহ্মণবাড়িয়া জেলা স্কাউটস’র সহকারি কমিশনার মো. জয়নাল আবেদীন (উডব্যাজার); সদস্য আলাউদ্দিন নিপু ও সাকির আলম চৌধুরী যোগদান করেছেন। সমাবেশ শেষে তারা আগামী ১০ আগস্ট দেশে ফিরবেন।
আন্তর্জাতিক অঙ্গনে স্কাউটিং সম্প্রসারণে বাংলাদেশ স্কাউটস উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে। জেনেভাস্থ বিশ্ব স্কাউট সংস্থা, এশিয়া প্যাসিফিক, আফ্রিকা, ইউরেশিয়া, ইউরোপ, ইন্টার আমেরিকা ও আরব অঞ্চলসহ বিশ্বের বিভিন্ন দেশের জাতীয় স্কাউট সংস্থার প্রতিনিধিগণ এতে অংশ গ্রহণ করেছেন। বিশ্ব সমাবেশে অংশ গ্রহণকারী বাংলাদেশ স্কাউটস’র প্রতিনিধিগণের সাফল্য আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জল করবে।

 

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে