বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পেটে হাওয়া দিয়ে কিশোরকে হত্যা, আটক ৩

news-image

খুলনায় পায়ুপথে হাওয়া দিয়ে রাকিব নামে এক কিশোরকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। সোমবার রাত ১০টার দিকে নগরীর টুটপাড়া সেন্ট্রাল রোডে এ ঘটনা ঘটে।
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, মিন্টুর মোটর গ্যারেজে কাজ করত রাকিব। হঠাৎ সে কাজ ছেড়ে অন্য গ্যারেজে কাজ নেয়।
গতরাত রাত ১০টার দিকে রাকিব তার পুরোনো কর্মস্থলের সামনে দিয়ে যাচ্ছিল। এ সময় মিন্টু কাজ ছেড়ে দেওয়ার অপরাধে রাকিবকে ধরে এবং মোটর টায়ারের পাম্প দেওয়া মেশিনের পাইপ রাকিবের মলদ্বারে ঢুকিয়ে হওয়া দেয়। বাতাস ঢুকে রাকিবের পেট ফুলে যায়।
অসুস্থ অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় ঘটনার প্রত্যক্ষদর্শী ও আশপাশের লোকজন গ্যারেজ মালিক মিন্টু, তার ভাই শরীফকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। এ ছাড়া ঘটনার প্রত্যক্ষদর্শী মিন্টুর মা বিউটি বেগমকেও পুলিশ আটক করে থানায় নিয়ে যায়। রাত ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রাকিবের মৃত্যু হয়। গণপিটুনিতে আহত মিন্টু ও শরীফকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে মামলা করার প্রস্তুতি চলছে বলে জানান ওসি সুকুমার বিশ্বাস।

এ জাতীয় আরও খবর

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে