নবীনগর প্রেসক্লাবের উদ্যোগে শিল্পপতি রিপন মুন্সিকে সংবর্ধনা

news-image

শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামল, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর প্রেসক্লাবের উদ্যোগে গতকাল রাতে সমাজে বিভিন্ন উন্নয়নে অবদান রাখার জন্য স্পাইডার গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর নবীনগরের কৃতি সন্তান শিল্পপতি রিপন মুন্সিকে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়েছে ।

এসময় প্রেসক্লাবের সভাপতি শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাইদুল আলম সোরাফের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকতা রাজীব চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক, কৃষক দলের কেন্দ্রীয় নেতা কেএম মামুনুর রশীদ, মহিলা কলেজের অধ্যক্ষ শুক্লা রানী ভট্টাচার্য, সাবেক অধ্যক্ষ কান্তি কুমার ভট্টাচার্য এবং নবীনগর কলেজের সাবেক ভিপি গোলাম হোসেন খান টিটু সহ আরও অনেক গুণীজন।

শিল্পপতি রিপন মুন্সিকে সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য এই সংবর্ধনা প্রদান করা হয়। বক্তারা তার অবদানের প্রশংসা করে বলেন, রিপন মুন্সির নেতৃত্বে স্পাইডার গ্রুপ বিভিন্ন সামাজিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, যা সমাজের উন্নয়নে সহায়ক হচ্ছে।

অনুষ্ঠানে নবীনগর প্রেসক্লাবের অন্যান্য সদস্য এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি