সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আমার স্বপ্নের বাড়ি পুড়ে ছাই : প্যারিস হিলটন

news-image

বিনোদন ডেস্ক : যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্চেলসে হঠাৎ দাবানলে পুড়ছে প্যাসিফিক প্যালিসেডস এলাকা। বিধ্বংসী এই আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছেন স্থানীয় লাখো মানুষ। বাদ যায়নি রুপালি পর্দার তারকারাও। ছোট পর্দা থেকে বড় পর্দা, একাধিক তারকার বসতবাড়ি ভয়াবহ আগুনে পুড়ে ছাই! চোখের জলে হাহাকার করছেন হলিউড তারকারা।

একাধিক হলিউড তারকা আগুনের লেলিহান শিখায় জ্বলতে থাকা ঘরবাড়ির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে উদ্বেগ প্রকাশ করেছেন। আর সেই ধ্বংস স্তূপে দাঁড়িয়েই কাঁদলেন প্যারিস হিলটন।

নিজের বাড়ি এভাবে পুড়ে ছাই হয়ে যাবে, স্বপ্নেও কল্পনা করতে পারেননি এ অভিনেত্রী। সেই বিধ্বংসী পরিস্থিতির ভিডিও শেয়ার করে একপ্রকার বাকরুদ্ধ হয়ে গেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, ‘আমি এখন সেই ধ্বংসস্তূপে দাঁড়িয়ে যেটা আমার স্বপ্নের বাড়িছিল। কতটা কষ্ট হচ্ছে বলে বোঝাতে পারব না। প্রথম যখন খবরটা পেলাম, আমি কিছুক্ষণের জন্য হতভম্ব হয়ে গিয়েছিলাম। কিছুতেই বিশ্বাস করতে পারিনি প্রথমে।’

অভিনেত্রীর কথায়, ‘এটা শুধু আমার বাড়ি ছিল না। এই সেই বাড়ি যেখানে আমরা একসঙ্গে স্বপ্ন দেখেছি, হেসেছি-কেঁদেছি। পুরো পরিবারকে নিয়ে কত সুন্দর সুন্দর স্মৃতি তৈরি করেছি। যে বাড়ির প্রতিটা কোণায় কোণায় ভালোবাসার চিহ্ন রয়েছে। সেই বাড়ি এভাবে ছাইয়ে পরিণত হয়ে গেছে।’

প্রসঙ্গত, ভয়াবহ এ দাবানলে এখন পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অসংখ্য মানুষ। এছাড়া পুড়ে ছাই হয়ে গেছে ১০ হাজার বাড়ি-গাড়িসহ অন্যান্য অবকাঠামো।

লস অ্যাঞ্জেলসের বাসিন্দারা আগুন তাণ্ডব চালানোর পর নিজেদের বাড়ির কাছে যান। বেশিরভাগই দেখতে পেয়েছেন তাদের বাড়ির কোনো কিছু আর অবশিষ্ট নেই।

এ জাতীয় আরও খবর

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট