সোমবার, ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

গুম ও জুলাই গণহত্যায় জড়িত ৯৭ জনের পাসপোর্ট বাতিল

news-image

নিজস্ব প্রতিবেদক : গুমকাণ্ড এবং জুলাই-আগস্টে গণহত্যা সঙ্গে যুক্ত থাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ মোট ৯৭ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে।‌ এর মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামও রয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীতে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার উপপ্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার।

তিনি জানান, বিভিন্ন অপরাধে ৯৭ জনের পাসপোর্ট‌ বাতিল করা হয়েছে। এর মধ্যে জুলাই বিপ্লবে গণহত্যায় জড়িত ৭৫ জন এবং গুমের সঙ্গে যুক্ত থাকায় ২২ জনের পাসপোর্ট বাতিল করা হয়।

তিনি আরও বলেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বা লাল পাসপোর্ট বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে সেটি ভারতকেও জানানো হয়েছে। ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে— তারা শেখ হাসিনার জন্য ট্রাভেল পাস ইস্যু করেছে।

শেখ হাসিনার কাছে কূটনৈতিক পাসপোর্ট ছাড়া অন্য কোনো পাসপোর্ট রয়েছে কি না— জানতে চাইলে উপপ্রেস সেক্রেটারি বলেন, আইনগতভাবে তিনি একটি পাসপোর্ট ব্যবহার করতে পারেন। এর বেশি কিছু বলতে পারছি না।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট গণআন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এর মাধ্যমে তার সাড়ে ১৫ বছরের শাসনের অবসান হয়। বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন। এর পরপরই শেখ হাসিনাসহ ক্ষমতাচ্যুত সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যদের কূটনৈতিক পাসপোর্ট বা লাল পাসপোর্ট বাতিল করে অন্তর্বর্তী সরকার।

এ জাতীয় আরও খবর

প্রথম ভালোবাসা কি ভোলা যায় : কেয়া পায়েল

‘২৬ জন মেসিকে’ নিয়ে আর্জেন্টিনার বিপক্ষে লড়বে মিশর

মিশর ম্যাচের আগে স্বস্তির খবর পেল আর্জেন্টিনা

ডে কেয়ার সেন্টার দেশ গঠনের ভিত্তি: জুবাইদা রহমান

গাজার শাসনভার ছাড়ার ঘোষণা হামাসের

প্রধানমন্ত্রীর কাছে বিচার চাইলেন চিত্রনায়িকা

চক্ষু স্বাস্থ্য নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি প্রধানের সাক্ষাৎ

গ্রামে লোডশেডিং মূলত কারিগরি কারণে: বিদ্যুৎমন্ত্রী

ফুলবাড়ীয়া মার্কেটে দখল ও চাঁদাবাজির অভিযোগ

মাকে নির্যাতনের জেরে রুবেলকে হত্যা, গ্রেপ্তার ৪ ভাই

সৌদি সফরে প্রধানমন্ত্রীর প্রতি ক্রাউন প্রিন্সের আমন্ত্রণ

কিশোরগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৩