সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যেভাবে নায়ক হয়েছিলেন প্রবীর মিত্র

news-image

বিনোদন প্রতিবেদক : ১৯৬৯ সালে ‘জলছবি’ সিনেমা দিয়ে ঢাকাই সিনেমায় আগমন ঘটে প্রবীর মিত্রর। ৪ শতাধিক সিনেমায় তিনি অভিনয় করেছেন। শুরু করেছিলেন নায়ক ফারুকের সঙ্গে, শেষ করেছিলেন ভারতের প্রসেনজিতের সঙ্গে।

অভিনয় জীবনে কখনো নায়ক, কখনো খলনায়ক চরিত্রে অভিনয় করেছেন তিনি। তাকে সবচেয়ে বেশি দেখা গেছে সামাজিক সিনেমায়। প্রবীর মিত্র রঙিন ‘নবাব সিরাজ-উদ-দৌলা’ সিনেমায় অভিনয় করে ব্যাপক সাড়া পান। স্বীকৃতি হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে পেয়েছেন আজীবন সম্মাননা। নানা অসুখে ভুগে গত রাতে মারা গেছেন এই অভিনেতা।

স্কুলজীবনে নাট্যচর্চায় যুক্ত হন প্রবীর মিত্র। সেসময় রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ডাকঘর’ নাটকে অভিনয় তাকে অভিনয়ে অুনপ্রাণিত করে। পরে লালকুটি থিয়েটার গ্রুপে কাজ শুরু করেন। মুক্তিযুদ্ধের আগেই অভিনয় শুরু করেন সিনেমায়। দীর্ঘ ক্যারিয়ারে ৪ শতাধিক সিনেমায় অভিনয় করেছেন প্রবীর মিত্র।

পরিচালক এইচ আকবরের হাত ধরে ১৯৬৯ সালে ‘জলছবি’ নামে একটি চলচ্চিত্রের মধ্য দিয়ে প্রথম ক্যামেরার সামনে দাঁড়ান প্রবীর মিত্র। মূলত বন্ধু এটিএম শামসুজ্জামানের সহায়তায় সিনেমায় অভিষেক হয় তার। ছবিটি মুক্তি পায় ১৯৭১ সালের ১ জানুয়ারি। এই ছবিটি দিয়ে নায়ক ফারুকেরও সিনেমায় অভিষেক হয়েছিল।

ক্যারিয়ারের শুরুর দিকে নায়ক হিসেবেই অভিনয় করতেন প্রবীর মিত্র। ঋত্বিক ঘটকের ‘তিতাস একটি নদীর নাম’ সিনেমাটি তার ক্যারিয়ারের মাইলফলক। এই সিনেমা তাকে পরিচিতি এনে দেয়। এরপর বেশ কয়েকটি ছবিতে তিনি প্রধান চরিত্রে অভিনয় করেন। গত শতকের আশির দশকে চরিত্রাভিনেতা হিসেবে কাজ শুরু করেন তিনি।

প্রবীর মিত্র অভিনীত শেষ সিনেমা ‘শঙ্খচিল’ মুক্তি পায় ২০১৬ সালে। এটি পরিচালনা করেন ভারতের প্রখ্যাত নির্মাতা গৌতম ঘোষ। এ ছবিতে কলকাতার অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ছিলেন প্রধান অভিনেতা। তার বিপরীতে ছিলেন ঢাকার কুসুম শিকদার। এ ছবির পর অসুস্থতার কারণে আর সিনেমায় অভিনয়ে করা হয়নি প্রবীর মিত্রের। সুস্থ হয়ে অভিনয়ে ফেরার ইচ্ছে ছিল এই অভিনেতার।

 

এ জাতীয় আরও খবর

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি