,

ভিনির নিষেধাজ্ঞা এড়াতে আপিল করেছে রিয়াল

news-image

স্পোর্টস ডেস্ক : শুক্রবার রাতে লা লিগার ম্যাচে ভ্যালেন্সিয়ার মাঠে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। সেই ম্যাচে সরাসরি লাল কার্ড দেখেছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। তার এই শাস্তির বিরুদ্ধে আপিল করেছে রিয়াল। কার্লো আনচেলত্তি আশাবাদী, নিষেধাজ্ঞার শাস্তি এড়াতে পারবেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

সেই ম্যাচের ৭৯তম মিনিটে ভ্যালেন্সিয়ার গোলরক্ষকের ঘাড়ে আঘাত করেন ভিনি। তাতে এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। আনচেলত্তি আশাবাদী ন্যূনতম দুই ম্যাচ নিষিদ্ধের শাস্তি এড়াতে পারবেন ভিনি।

রিয়াল কোচ বলেন, ‘এটা লাল কার্ডের (ফাউল) ছিল না, এটা ছিল হলুদ কার্ড। আর সে কারণে আমরা আশাবাদী, সে কোনো নিষেধাজ্ঞার মুখোমুখি হব না।’

কোপা দেল রের ম্যাচে সোমবার চতুর্থ স্তরের দল দেপোর্তিভা মিনেরার বিপক্ষে খেলবে রিয়াল। আনচেলত্তি জানিয়েছেন, দলের সঙ্গে সেদিন কার্তাজেনা যাবেন ভিনিসিয়ুস।

আনচেলত্তি বলেন, ‘আমরা আশাবাদী, সে কোনো নিষেধাজ্ঞা পাবে না। কেবল দুই জন সামনের ম্যাচের জন্য যাবে না; গোলরক্ষক থিবো কোর্তোয়া ও ডিফেন্ডার অ্যান্টনিয়ো রুডিগার। বাকি সবাই এই সফরে যাবে।’

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড