,

প্রেমিকাকে বিয়ে করলেন আরমান মালিক

news-image

বিনোদন ডেস্ক : ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী আরমান মালিক তার দীর্ঘদিনের বান্ধবী ফ্যাশন ডিজাইনার আশনা শ্রফকে বিয়ে করেছেন। ইনস্টাগ্রামে বিয়ের ছবি শেয়ার করে ভক্ত-অনুরাগীদের এ সুখবর দিয়েছেন নবদম্পতি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা ছবিতে দেখা যায়, বিয়ের জন্য দু’জনই বেছে নিয়েছিলেন সাবেকি সাজ। আশনা পরেছিলেন কমলা রঙের লেহেঙ্গা ও তার সঙ্গে মানানসই পান্না খচিত গয়না। অন্য দিকে আরমান পরেছিলেন পিচ রঙের শেরওয়ানি। আত্মীয় ও ঘনিষ্ঠ পরিজনদের সাক্ষী রেখেই বিয়ে করলেন এ দম্পতি।

বিয়ের ছবি শেয়ার করে আরমান ক্যাপশনে লিখেছেন, ‘তু হি মেরা ঘর (তুমিই আমার ঘর)।’ রোদের আলো ও ফুলের পাপড়ির ছোঁয়ায় চারহাত এক করলেন তারা।

২০২৩-এর আগস্ট মাসে বাগদান পর্ব সেরেছিলেন আরমান মালিক ও আশনা শ্রফ। তাদের বাগদানের ছবিতেও মুগ্ধ হয়েছিলেন অনুরাগীরা। দীর্ঘদিন ধরে সম্পর্কে ছিলেন এ দম্পতি।

বাগদান সারার আগে প্রেমিকার জন্য বিশেষ এক কাজ করেছিলেন গায়ক। ‘কসম সে: দ্য প্রোপোসাল ফর হিস লেডি লভ’ নামে একটি মিউজিক ভিডিও তৈরি করেছিলেন গায়ক। আশনাকে প্রেমের বার্তা দেওয়ার জন্যই এই গান তৈরি করেছিলেন আরমান।

প্রসঙ্গত, আরমান মালিকের গাওয়া জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে, ‘যব তক’, ‘বোল দো না জারা’, ‘বম বম বোলে’, ‘বেসবরিয়া’, ‘সব তেরা’, ‘তুমহে আপনা বনা লেনা’।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড