,

দুর্দান্তকে তাসকিনকে জয় উপহার দিলেন বিজয়-বার্ল

news-image

ক্রীড়া প্রতিবেদক : মিরপুরে দুর্দান্ত বোলিং করেছেন দুর্বার রাজশাহীর তাসকিন আহমেদ। একাই এক প্রান্ত দিয়ে ঢাকা ক্যাপিটালসের ৭ উইকেট নিয়েছেন তিনি। এমন আগুন ঝরানো বোলিংয়ের পর জয় প্রাপ্য ছিল তাসকিনের। রাজশাহীর অধিনায়ক এনামুল হক বিজয় ও জিম্বাবুয়ের অলরাউন্ডার রায়ান বার্ল ফিফটি করে তাকে ওই উপহার দিয়েছেন। রাজশাহীকে জিতিয়েছেন ৭ উইকেটের বড় ব্যবধানে।

তাসকিনের তোপ সামলে ৯ উইকেটে ১৭৪ রানের ভালো সংগ্রহ তোলে ঢাকা। স্টিফেন স্কিনাজি ও শাহাদাত হোসেন দিপুর ফিফটি করেন। ৩০ বছর বয়সী স্কিনাজি ২৯ বলে ৪৬ রানের কার্যকরী ইনিংস খেলেন। ছয়টি চারের সঙ্গে দুটি ছক্কা তোলেন এই ব্যাটার। জাতীয় দলের হয়ে টেস্ট খেলা দিপুর ব্যাট থেকে আসে ৪১ বলে ৫০ রানের ইনিংস। তিনি সাতটি চারের শটে ওই রান করেন।

দলের ১৪ রানে সাজঘরে ফেরেন দুই ওপেনার লিটন দাস (০) ও তানজিদ তামিম (৯)। শেষ দিকে থিসারা পেরেরা ৯ বলে ২১ রানের ইনিংস ও শুভাম রঞ্জানের ১৩ বলে ২৪ রানের ইনিংস তাদের ব্যর্থতা ঢাকতে সহায়তা করে।

জবাব দিতে নেমে রাজশাহী ১৩ রানে প্রথম ও ৩১ রানে দ্বিতীয় উইকেট হারায়। ফিরে যান মোহাম্মদ হারিস (১২) ও জিসান আলম। ইনিংসের চতুর্থ ওভারে ৭ বল খেলে শূন্য করেন জিসান। এরপর ইয়াসির রাব্বি দলের ৭৩ রানে ব্যক্তিগত ২২ রানে ফিরলে চাপে পড়ে রাজশাহী। বিজয় ও বার্ল ফিফটির সঙ্গে ১০৬ রানের জুটি গড়ে দলকে জেতান।

এনামুল হক ৪৬ বলে ৭৩ রানের ইনিংস খেলেন। তার ব্যাট থেকে আসে নয়টি চার ও তিনটি ছক্কার শট। বার্ল ৩৩ বলে ৫৫ রান যোগ করেন। তিনটি চারের সঙ্গে তার ব্যাট থেকেও আসে তিনটি ছক্কার শট। ঢাকার অন্য বোলারদের মতো খরুচে ছিলেন মুস্তাফিজও। তিনি ৪ ওভারে ৩৩ রান দিয়ে নেন ১ উইকেট।

জাতীয় দলের পেসার তাসকিন ৪ ওভারে ১৯ রান দিয়ে ৭ উইকেট নিয়েছেন। যেকোন পর্যায়ে সাদা বলে যা তার ক্যারিয়ার সেরা বোলিং। এছাড়া যৌথভাবে যেকোন পর্যায়ের টি-২০’র সেরা বোলিং করেছেন তাসকিন। তিনি ওয়ানডে ফরম্যাটে জাতীয় দলের হয়ে ইনিংসে ২৮ রানে ক্যারিয়ার সেরা ৫ উইকেট নিয়েছেন। লিস্ট ‘এ’ক্রিকেটে তার ক্যারিয়ার সেরা ২৮ রানে ৫ উইকেট। আন্তর্জাতিক টি-২০তে তার সেরা বোলিং লিগার ১৬ রানে ৪ উইকেট। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আগে যা ছিল ৩১ রানে ৫ উইকেট। টি-২০’তে তার আগে ৭ উইকেট নিয়েছেন মাত্র দু’জন।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড