,

সরাইলে চাতাল শ্রমিকের রহস্যজনক মৃত্যু

news-image

আমিরজাদা চৌধুরী : সরাইলে নিজাম উদ্দিন (৩৫) নামে এক চাতাল শ্রমিকের রহস্যজনক মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার শান্তিনগর থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত নিজাম উদ্দিন সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার মাহমুদপুর গ্রামের মৃত আহমদ উল্লার ছেলে। তিনি সরাইল উপজেলার শান্তিনগরস্থ মা অটো রাইস মিল নামের একটি চাতালকলে শ্রমিকের কাজ করতেন।

নিহতের সহকর্মীরা অভিযোগ করে জানান, নিজাম চাতালকল মালিকের কাছ থেকে কাজের অগ্রীম মজুরি নিয়ে গতকাল সোমবার দুপুরে বাড়ি চলে যাচ্ছিলেন। পরে তাকে চাতালকলের সর্দার কিতাব আলীসহ বেশ কয়েকজন সুনামগঞ্জের দিরাই থেকে ধরে সরাইলে নিয়ে আসে। এরপর রাতে চাতালকলের মালিকপক্ষের লোকজন নিজামকে মালিকের কক্ষে ডেকে নিয়ে গিয়ে শারিরীকভাবে নির্যাতন চালান। পরে মঙ্গলবার সকালে চাতালকলের দ্বিতীয়তলার একটি কক্ষে নিজামের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন সহকর্মীরা। খবর পেয়ে দুপুরে সরাইল থনা পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের লাশ উদ্ধার করে।

ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) শাহরিয়ার আল মামুন জানান, এটি হত্যা না আত্মহত্যা নিহতের লাশের ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর তা জানা যাবে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ