,

বছরের শুরুতেই নতুন লুকে হাজির অপু বিশ্বাস

news-image

বিনোদন ডেস্ক : ২০২৪-কে বিদায় জানিয়ে নতুন বছর ২০২৫ বরণ করে নিয়েছে সারাবিশ্বের মানুষ। নতুন বর্ষে সবাই চায়, নিজেকে নতুনভাবে আবিষ্কার করতে। ঢাকাই সিনেমার চিত্রনায়িকা অপু বিশ্বাসই যেমন বছরের প্রথমদিনেই ভক্তদের সামনে নতুন লুকেই হাজির হলেন।

বুধবার (১ জানুয়ারি) ফেসবুকে কয়েকটি ছবি শেয়ার করেছেন অপু। যেখানে দেখা যাচ্ছে, নায়িকার পরনে রয়েছে কালো রঙের একটি মিনি গাউন। সঙ্গে লাল রঙের একটি ব্লেজার। পায়ে লং বুট জুতা। ঝুটিতে হেয়ার স্টাইল আর চোখ ধাঁধানো মেকআপ।

গ্ল্যামার ছড়িয়ে পড়া সেই ছবিগুলো প্রকাশ করে ক্যাপশনে অপু বিশ্বাস লিখেছেন, ‘কোনো কিছুর শেষ থেকেই শুরু হয় নতুন কিছু।’

অপুর এমন লুক ও বার্তায় ভক্তরাও খুশি হয়েছেন। কেউ লিখেছেন, ‘আপনাকে আবারও সিনেমায় নিয়মিত দেখতে চাই।’ কারো মন্তব্য, ‘বিউটিফুল, খুবই সুইট লাগছে প্রিয় নায়িকা। ২০২৫ সালের জন্য দোয়া ও শুভকামনা রইল।’

সম্প্রতি সময়ে একাধিক ব্রাইডাল ফটোশ্যুটেও অংশ নিয়েছেন অপু। সবশেষ নায়িকার সঙ্গে ফ্রেমবন্দি হতে দেখা গেছে চিত্রনায়ক জয় চৌধুরীকে। মঙ্গলবার বিকেলে সামাজিক মাধ্যমে বেশ কিছু ছবি ভাগ করে নেন অপু বিশ্বাস। সেখানেই দেখা মেলে বিভিন্ন পোজের ব্রাইডাল ফটোসেশন।

গেল নভেম্বর মাসে অপু আভাস দিয়েছিলেন, নিজেকে অভিনয়ের জন্য পুরোপুরি ফিট করেই ক্যামেরার সামনে ফিরবেন তিনি।

সেসময় অভিনেত্রী বলেছিলেন, ‘অনেক সিনেমা করেছি, আগামীতে আরও অনেক সিনেমা করব। সেটার জন্য নিজেকে পরিবর্তন করার চেষ্টা করছি। এর জন্য যদি আরও সময় লাগে লাগুক। কোনো আফসোস নেই। কারণ, আমার তো সংখ্যা দরকার নেই। আমার এখন সুন্দর কাজের দরকার। এটার জন্য সময় নিয়ে নিজেকে প্রস্তুত করে কাজে নামতে চাই।’

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড