,

প্রবাসী বাংলাদেশিদের অভিজ্ঞতাকে কাজে লাগাতে হবে

news-image

নিজস্ব প্রতিবেদক : পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, বাংলাদেশ আজ রূপান্তরের সন্ধিক্ষণে দাঁড়িয়ে, তরুণ প্রজন্মের প্রাণশক্তি এবং জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষা যার প্রেরণা। বিশ্ব পরিমণ্ডলে সফল হতে হলে, আমাদের শ্রমশক্তির মান উন্নত করতে হবে, নতুন উদ্ভাবনকে আলিঙ্গন করতে হবে, কর্মীদের দক্ষতা বাড়াতে হবে এবং প্রবাসী বাংলাদেশিদের জ্ঞান ও অভিজ্ঞতাকে কাজে লাগাতে হবে।

রোববার (২৯ ডিসেম্বর) ফরেন সার্ভিস একাডেমিতে এনআরবি কনক্লেভ-২০২৪ শীর্ষক সম্মেলনে দেওয়া বক্তব্যে এ কথা ব‌লেন তি‌নি।

উপদেষ্টা ব‌লেন, উন্নত তথ্যপ্রযুক্তি অবকাঠামো এবং কৌশলগত ব্র্যান্ডিংয়ের মাধ্যমে বাংলাদেশ নিজেকে বিনিয়োগ, প্রযুক্তি ও সহযোগিতার কেন্দ্রবিন্দু হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হবে।

প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন বলেন, এই আয়োজনটি প্রবাসীদের সমন্বয়ে আমাদের দক্ষতা ও উদ্ভাবনের শক্তিকে তুলে ধরে। রেমিট্যান্সের বাইরেও প্রবাসীদের বিনিয়োগ, প্রযুক্তি, দক্ষতা উন্নয়নে ভূমিকা বাংলাদেশকে বৈশ্বিক মঞ্চে একটি গুরুত্বপূর্ণ প্রতিনিধি হিসেবে প্রতিষ্ঠিত করবে।

প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী অনুষ্ঠানে বক্তব্য দেন।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড