বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শীতের বিকালে উপভোগ করুন দুধ পুলি

news-image

লাইফস্টাইল ডেস্ক : শীতকাল মানেই দেশজুড়ে পিঠার আয়োজন। শহর কিংবা গ্রাম কুয়াশা ঘেরা সকাল হোক কিংবা সন্ধ্যা ধোঁয়া ওঠা নানান রকম পিঠা থাকলে আর কিছুই চাই না। এখন শহরের বিভিন্ন স্থানে পাওয়া যায় নানান রকম পিঠা। তবে অনেকেই বাইরের খাবার খেতে চান না। তারা কিন্তু সহজে ঘরেই মা-নানিদের হাতের স্বাদের পিঠা উপভোগ করতে পারেন।

নিজেই বানিয়ে নিতে পারেন কম উপকরণ ও সহজ পদ্ধতিতে। আজ জানাবো শীতের জনপ্রিয় ও মজাদার এক পিঠা দুধ পুলিরে রেসিপি-

উপকরণ
চালের গুঁড়ার কাইয়ের জন্য
১. চালের গুঁড়া
২. পানি
৩. লবণ
৪. তেল পরিমাণমতো।

পিঠার পুরের জন্য
১. কোড়ানো নারকেল
২. গুড়/চিনি
৩. এলাচ গুঁড়া পরিমাণমতো
৪. দুধ পরিমাণমতো।

পদ্ধতি
প্রথমে চালের গুঁড়া সেদ্ধ করে রুটির ডো তৈরি করে নিন। এরপর নারকেল ও গুড় একসঙ্গে জ্বাল দিয়ে নিতে হবে। পানি শুকিয়ে গেলে নামিয়ে নিতে হবে।

দুধ পুলি ভেজানোর জন্য লাগবে ঘন দুধ পিঠার পরিমাণ বুঝে। দুধ জ্বাল দিয়ে ঘন করে তাতে এলাচ গুঁড়া সামান্য ও কোড়ানো নারকেল দিতে হবে।

সেদ্ধ চালের গুঁড়ার ডো নিয়ে ছোট ছোট রুটি বানিয়ে ভেতরে নারকেলের পুর দিয়ে ভালো করে মুখ বন্ধ করে দিতে হবে। যাতে দুধ দেয়ার পর মুখ খুলে ভেতরের পুর বের না হয়ে যায়।

এখন জ্বাল দিয়ে রাখা দুধের আঁচ বাড়িয়ে দিতে হবে। দুধ ফুটে উঠলে চুলার আঁচ কমিয়ে পিঠাগুলো দিয়ে ৫/৭ মিনিট জ্বাল দিয়ে নামিয়ে ফেলতে হবে।

এবার সার্ভিং ডিশে ঢেলে নিজের মতো করে সাজিয়ে পরিবেশন করুন দারুন স্বাদের দুধ পুলি। এই পিঠা ঠান্ডা করে খেলে আরও বেশি সুস্বাদু লাগে।

 

এ জাতীয় আরও খবর

প্রাথমিক বিদ্যালয়ে যুক্ত হচ্ছে ‘শিল্প ও সংস্কৃতি’ বই

হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, সন্দেহজনক আক্রান্ত ৯৪৫

সরকার ১১ লাখ ৫০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে

শূন্য পদে নিয়োগ দ্রুত শুরু হবে: প্রধানমন্ত্রী

টিকার অভাবে হামের প্রাদুর্ভাব: জড়িতদের আইনের আওতায় আনার দাবি

প্রত্যেক উপজেলায় ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার চালু হবে

প্রত্যেক উপজেলায় ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার চালু হবে

সালমান শাহর লাশ উত্তোলন, পুনঃময়নাতদন্ত অনুমোদন

লালন মাজারে মাদকমুক্ত উদ্যোগ আছে কি?

জনকল্যাণ ও কর্মসংস্থানে গুরুত্ব পাচ্ছে বাজেট

৫ জেলায় চালু হচ্ছে ই-হেলথ কার্ড

অর্ধ ট্রিলিয়ন ডলার ছাড়াল বাংলাদেশের অর্থনীতি