বুধবার, ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

চিকেন ঘি রোস্ট রাঁধবেন যেভাবে

news-image

লাইফস্টাইল ডেস্ক : পোলাওয়ের সঙ্গে মুরগির রোস্ট ছাড়া জমেই না। বাড়িতে অতিথি এলে কিংবা ঘরোয়া আয়োজনে এ পদ তৈরি না করলেই নয়। বিশেষ করে মুরগির রোস্ট সব আয়োজনেই রাখা হয়। তবে স্বাদ বদলাতে এবার তৈরি করতে পারেন মুরগির ঘি রোস্ট। জেনে নিন রেসিপি-

উপকরণ
১. মুরগির মাংস ১ কেজি
২. টকদই আধা কাপ
৩. হলুদ গুঁড়া আধা চা চামচ
৪. লেবুর রস ১ টেবিল চামচ
৫. লবণ স্বাদমতো
৬. গুড় ২ টেবিল চামচ
৭. কারিপাতা ১ আঁটি
৮. ঘি ৬ টেবিল চামচ
৯. শুকনো মরিচ ৩টি
১০. আস্ত গোলমরিচ ৭-৮টি
১১. লবঙ্গ ৩টি
১২. মৌরি ১ চা চামচ
১৩. আস্ত ধনে দেড় টেবিল চামচ
১৪. আস্ত জিরা আধা চা চামচ
১৫. রসুন ৭-৮ কোয়া এবং
১৬. তেঁতুল বাটা দেড় টেবিল চামচ।

পদ্ধতি
একটি পাত্রে মুরগির মাংসের সঙ্গে টকদই, হলুদ গুঁড়া, লেবুর রস ও আধা চা চামচ লবণ দিয়ে ২-৩ ঘণ্টা ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিন।

এরপর শুকনো মরিচ, মৌরি, জিরা, ধনে, লবঙ্গ ও আস্ত গোলমরিচ হালকা আঁচে ভেজে নামিয়ে ঠান্ডা করে নিন। এবার সব ভাজা মসলা গুঁড়া করে নিতে হবে।

তারপর একটি প্যানে ঘি গরম করে ম্যারিনেট করা মাংস ১০ মিনিট ভেজে নিন। কড়াইয়ে আবার ঘি গরম করে রসুন বাটা ফোঁড়ন দিন। এরপর তেঁতুলের ক্বাথে ভাজা মসলার গুঁড়া মিশিয়ে কড়াইতে ঢেলে দিন।

মসলা ভালো করে কষানো হলে ভেজে রাখা মাংস মিশিয়ে নিন। তারপর লবণ আর গুড় মিশিয়ে দিন। যতক্ষণ না মাংস পুরোপুরি সেদ্ধ হয়ে আসছে রান্না করে নিন।

মাংস সেদ্ধ হয়ে এলে একটি ছোট পাত্রে ঘিয়ে কারিপাতা ফোড়ন দিয়ে মাংসের ওপর ঢেলে দিলেই তৈরি হয়ে যাবে মুরগির ঘি রোস্ট। নান, রুটি কিংবা পরোটার সঙ্গে দারুণ মানিয়ে যাবে এই পদ।

 

এ জাতীয় আরও খবর

চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যের সঙ্গে ফুটবলের রোমাঞ্চ নিয়ে আসছে ‘ইত্যাদি’

গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরলো পুলিশ

চট্টগ্রামে যুবককে গুলি করে হত্যা

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সাক্ষাৎ

কঙ্গোর বিপক্ষে প্রথমার্ধে পিছিয়ে ইংল্যান্ড

নামকাওয়াস্তে নয়, জুলাই গণঅভ্যুত্থান বাস্তবায়ন দরকার: নাহিদ ইসলাম

সীমান্ত নয়, সাইবার নিরাপত্তাই এখন বেশি গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী

দেশে আইসিইউ সংকট ভয়াবহ: ডা. জুবাইদা রহমান

নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন

পরীক্ষার পথে বাসচাপায় স্কুলছাত্র নিহত, আহত বাবা

বেনজীরের দুর্নীতি মামলায় আরও ৬ সাক্ষীর জবানবন্দি

এভারকেয়ারে ভর্তি নজরুল ইসলাম খান, ভিড় না করার অনুরোধ