,

নবীনগরে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

news-image

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার বড়াইল ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর) বিকালে আলহাজ্ব আব্দুর রাজ্জাক একাডেমী মাঠে দলীয় নেতা কর্মীদের উপস্থিতিতে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে ইউনিয়ন কৃষকদলের আহবায়ক মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও উপজেলা কৃষকদলের সদস্য সচিব আনোয়ার হোসেন বাবুল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কৃষকদলের সহ সাধারণ সম্পাদক ও কুমিল্লা বিভাগীয় কৃষকদলের উপকমিটির যুগ্ন আহবায়ক কেএম মামুনুর অর রশিদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষকদলের সদস্য সচিব মোঃ জিল্লুর রহমান, যুগ্ন আহবায়ক আল আমিন, যুগ্ন আহবায়ক রাজিবুর রহমান রাজিব, উপজেলা কৃষকদলের আহ্বায়ক জহিরুল হক জরু, পৌর কৃষকদলের সদস্য সচিব আনোয়ার হোসেন খাঁন, উপজেলা কৃষকদলের যুগ্ন আহবায়ক মমিনুল ইসলাম পলাশ, যুগ্ন আহবায়ক কাজী হেলাল উদ্দিন, যুগ্ন আহবায়ক মেজাম্মেল হক, যুগ্ন আহবায়ক হাজ্বী দেলোয়ার হোসেন বাবু প্রমুখ। প্রধান অতিথি কেএম মামুনুর অর রশিদ তার বক্তব্যে বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে যে জালিয়াতি নির্বাচন হয়েছে এই জালিয়াতি নির্বাচন আর হবে না। ইনশাআল্লাহ আগামী দিনে আপনাদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে তারেক রহমানকে সরকার গঠনে সহযোগিতা করবেন।

তিনি আরো বলেন, বিএনপি ক্ষমতায় আসলে আপনাদের সব ধরনের সুবিধা পাবেন৷ আপনারা আজকের কৃষক সমাবেশে অংশগ্রহন করায় সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আপনাদের পাশে আছি থাকবো, আপনাদের সেবক হয়ে আমি কাজ করতে চাই৷ সকলে আমার জন্য দোয়া করবেন।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড