,

‘মন ছুঁয়ে গেল’ বছর শেষে নতুন অভিজ্ঞতা নুসরাতের

news-image

বিনোদন ডেস্ক : অভিনেতা-অভিনেত্রীদের মধ্যে অনেকেই রয়েছেন যাদের লাইট-ক্যামেরা-অ্যাকশনের পাশাপাশি এমন অনেক গুণও রয়েছে যা সকলেরই অজানা। কেউ সুন্দর করে রান্না করতে পারে। কারও আবার হাতের কাজ অসাধারণ।

যেমন ওপার বাংলার অভিনেত্রী নুসরাত জাহান ভালো রান্না করেন এ কথা ভক্ত-অনুরাগীদের মধ্যে অনেকেই জানেন। তার হাতের আঁকাও অসাধারণ। তবে এবার নতুন একটি বিষয়ে কাজ করতে দেখা গেল অভিনেত্রীকে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছেন নুসরাত। যেখানে দেখা যায়, কমলা ও দারুচিনি দিয়ে তৈরি হচ্ছে মোমবাতি। প্রথমবার নিজের হাতে মোমবাতি তৈরি করলেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় ভাগ করলেন তার অভিজ্ঞতা। ভিডিওতে নুসরাত বলেন, ‘একটা কথা বলতেই হবে আমার দারুণ লেগেছে।’ ক্রিসমাসের সময় এটা তার একেবারে অন্যরকম একটা অভিজ্ঞতা।

ভিডিয়োতে দেখা যাচ্ছে আনন্দে আত্মহারা নুসরত। মন দিয়ে মোমবাতি বানাচ্ছেন তিনি। এক্সপার্টের থেকে নিলেন স্পেশাল টিপস। এদিকে ক্রিসমাসে লাল রঙের পোশাকে সান্তাক্লজের টুপি পরে দেখা গেছে নুসরাতকে।

ছেলে ইশানের মুখ দেখা না গেলেও, ক্রিসমাস ট্রি-এর সঙ্গে ছবি ভাগ করেছেন নুসরাত। বর্তমানে তাদের সিনেমা ‘আড়ি’র শুটিংয়ে ব্যস্ত অভিনেত্রী। ২০২৫ সালের নববর্ষে মুক্তি পাবে ছবিটি।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড