বুধবার, ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্যাম্পু না করেও শীতে চুল পরিষ্কার রাখার ট্রিকস

news-image

লাইফস্টাইল ডেস্ক : শীতে অনেকেই নিয়মিত গোসল করতে আলস্যবোধ করেন। তার উপর শীতে শ্যাম্পু করার কথা ভাবতেও পারেন না অনেকেই। তাই বলে তো শ্যাম্পু না করে থাকা যায় না। এতে চুল আরও নোংরা হয়ে যায় ও দুর্গন্ধের সৃষ্টি হয়।

তবে চুল পরিষ্কার রাখার একমাত্র উপায় কিন্তু শ্যাম্পু করা নয়। একটু বুদ্ধি খাটিয়ে কয়েকটি উপায় অনুসরণ করলেই শ্যাম্পু না করেও আপনি শীতে চুল পরিষ্কার রাখতে পারবেন।

সিরাম লাগান
অনেকেই এলোমেলো চুল বশে আনতে তেল লাগান। এতে চুলের গোড়ায় তেল বসে আরও বেশি নোংরা হয়ে যায়। তাই উড়ো চুল সামলাতে তেলের বদলে সিরাম ব্যবহার করুন।

চুলে বারবার হাত দেবেন না
চুল পরিষ্কার রাখতে বার বার হাত দেবেন না। অনেকেই আছেন চলতে-ফিরতে বারে বারে চুলে হাত দেন। এতে হাতের ময়লা চুলে লাগে ও নোংরা হয়।
কন্ডিশনার ব্যবহার
চুলের গোড়া সবচেয়ে বেশি তেলতেল হয়ে যায়। এদিকে ডগা ক্রমশ শুকিয়ে যায়। তাই শ্যাম্পু করতে না পারলে ডগায় কন্ডিশনার লাগান। এতে চুল শুষ্ক হয়ে যাবে না।

স্প্রে ব্যবহার করুন
চুল নোংরা, শুষ্ক হয়ে গেলে কোনো স্টাইলই ঠিক মতো সেট হয়ে থাকে না। এক্ষেত্রে বারবার হাত দিয়ে ঠিক করতে হয়। তা করতে না চাইলে কোনো স্প্রে দিয়ে চুল এক জায়গায় করে রাখুন। যাতে নিয়ন্ত্রণের বাইরে না চলে যায়।

শীতকাল হলেও ঘামে ভিজে চুল চটচটে হয়ে যায়। তাই যতটা সম্ভব চুল খুলেই রাখুন। আর চুল যাতে না ঘামে, সেদিকেও লক্ষ রাখা জরুরি।

 

এ জাতীয় আরও খবর

চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যের সঙ্গে ফুটবলের রোমাঞ্চ নিয়ে আসছে ‘ইত্যাদি’

গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরলো পুলিশ

চট্টগ্রামে যুবককে গুলি করে হত্যা

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সাক্ষাৎ

কঙ্গোর বিপক্ষে প্রথমার্ধে পিছিয়ে ইংল্যান্ড

নামকাওয়াস্তে নয়, জুলাই গণঅভ্যুত্থান বাস্তবায়ন দরকার: নাহিদ ইসলাম

সীমান্ত নয়, সাইবার নিরাপত্তাই এখন বেশি গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী

দেশে আইসিইউ সংকট ভয়াবহ: ডা. জুবাইদা রহমান

নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন

পরীক্ষার পথে বাসচাপায় স্কুলছাত্র নিহত, আহত বাবা

বেনজীরের দুর্নীতি মামলায় আরও ৬ সাক্ষীর জবানবন্দি

এভারকেয়ারে ভর্তি নজরুল ইসলাম খান, ভিড় না করার অনুরোধ