,

চুরির অপবাদে পা ভেঙে রাতভর সিগারেটের ছ্যাঁকা

news-image

গরু চুরির অপবাদ দিয়ে আরিফ মিয়া (১৩) নামে এক কিশোরকে পিটিয়ে পা ভেঙে সিগারেটের আগুনে ছ্যাঁকা দেয়ার ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। রোববার দুপুরে জেলা জজ ও দায়রা জজ আদালতের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- সাদুল্যাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের গয়েশপুর গ্রামের বাসিন্দা তরফবাজিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাদেকুল ইসলাম মাস্টার (৪৫), একই গ্রামের ময়েজ উদ্দিনের ছেলে আবুল কাশেম (৪০), গয়েশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ইব্রাহিম আকন্দের ছেলে ময়নুল ইসলাম (৩৫) ও ফেলানু ব্যাপারির ছেলে আইয়ুব আলী (৩৮)।
এর আগে, ২৫ জুলাই রাতে গরু চুরির অপবাদ দিয়ে উপজেলার জামালপুর ইউনিয়নের গয়েশপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে আরিফের হাত বেঁধে লাঠি দিয়ে পিটিয়ে ডান পা ভেঙে দেয়া হয়। রাতভর একটি বাড়িতে আটক রেখে গরু চুরির দায় স্বীকার করার জন্য আরিফের বাম পা ও ডান হাতে সিগারেটের আগুনের ছ্যাঁকা দেয় অভিযুক্তরা।
নির্যাতনের শিকার ও আগুনে ছ্যাঁকায় দগ্ধ হওয়া কিশোর আরিফ বর্তমানে গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন।
কিশোর আরিফ জানায়, ২৫ জুলাই রাতে বাড়ির পাশের বিল থেকে মাছ ধরে বাড়ি ফেরার পথে তাকে আটক করে তার ওপর নির্যাতন চালায় অভিযুক্তরা।
এ ব্যাপারে সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ ইমরুল কায়েস জানান, নির্যাতনের বিষয়টি জানার পর অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়েছে। জড়িত অন্যদের আটক করতে অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় রোববার দুপুরে আরিফের মা আনোয়ারা বেগম বাদী হয়ে ১৬ জনকে আসামি করে একটি মামলা করেছেন বলে জানান ওসি।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ