শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাঞ্ছারামপুরে ফেরীর যাত্রী ছাউনি দখল করে ব্যবসা : দুর্ভোগে যাত্রীরা

news-image
ফয়সল আহমেদ খান,বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি  : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর ও নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার সীমান্তবর্তী মেঘনা নদীতে কড়িকান্দি-বিশনন্দী ফেরিঘাট। এই ফেরিঘাট দিয়েই বাঞ্ছারামপুর উপজেলাবাসীর ঢাকা যাতায়ত। এই ঘাটের ফেরিতে থাকা যাত্রী ছাউনিই এখন হয়ে ওঠেছে যাত্রীদের বিষফোঁড়া।
আজ শুক্রবার ঢাকায় ডাক্তার দেখাতে যাচ্ছিলো বৃদ্ধ রাশিদা আক্তার।পা ভেঙে গেছে।কিন্তু, দোকানের ছাউনিতে জায়গা সংকটের  কারনে তার বসার ঠাই হয়নি।
আরেক বৃদ্ধ সিরাজ মিয়া (৭৫) কুয়াশার পানিতে ভিজে একাকার। কিন্তু ছাউনির যে সামান্য টুকু বসার বেঞ্চ অবশিষ্ট, তাতে তিনি দখল নিতে পারেননি।
সরেজমিনে দেখা যায়, ফেরি পারাপারের সময় সাধারণ মানুষকে দাঁড়াতে হচ্ছে যাত্রী ছাউনির বাহিরে। এই ছাউনি দখল করে আছে বেশ কিছু দোকান। সেখানে গুটি কয়েক মানুষের ঠাঁই মিললেও বেশিভাগ মানুষেরই থাকতে হচ্ছে খোলা অংশে। এতে করে ভোগান্তি পোহাতে হচ্ছে শিশু,নারী ও বৃদ্ধদের। তীব্র রোদে একটু ছায়া শীতল আশ্রয় নেই যাত্রীদের। বৃষ্টি এলেও ভিজে যাওয়া অবধারিত।
প্রতিনিয়ত এমন ভোগান্তি নিয়েই শত শত যাত্রী পারাপার হচ্ছে এই ফেরি দিয়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন ভোগান্তির কথা হরহামেশাই বলছেন যাত্রীরা। তাদের অভিযোগ, ফেরিতে থাকা যাত্রী ছাউনিতে দোকান থাকার কারণেই এমন সব ভোগান্তি। জানান,দোকানগুলোতে প্রতিটি পণ্যের মূল্য দ্বিগুণ রাখা হয়।পরিবেশ নোংরা। ফেরীর ইজারাদার শামসুল হকের সাথে মুঠোফোনে বারবার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

এ জাতীয় আরও খবর

হজ কার্যক্রম উদ্বোধন ও ক্যাম্প পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

হরমুজ প্রণালি খুলে দেওয়ার ঘোষণায় তেলের দামে স্বস্তি

দীর্ঘ বিরতির পর বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া

হামে আক্রান্ত শিশুর চাপ বাড়ছে, হাসপাতালে উদ্বেগজনক পরিস্থিতি

সাময়িক যুদ্ধবিরতি নয়, দীর্ঘমেয়াদি সমাধান চায় ইরান

সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা কমার ইঙ্গিত

বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট জেদ্দায় পৌঁছেছে

হারের পর যা বললেন অধিনায়ক মিরাজ

হরমুজ প্রণালি ইস্যুতে ৪০ দেশের বৈঠক, সমাধানের চেষ্টা জোরদার

মধ্যপাড়া পাথর খনি সংকটে, মজুদের চাপ বাড়ছে

বাণিজ্য সচিব মাহবুবুর রহমান মারা গেছেন