সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এখন যে গতিতে চলছি সেই গতিতেই চলতে চাই : মেহজাবীন

news-image

বিনোদন ডেস্ক : প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে মেহজাবীন চৌধুরীর অভিনীত সিনেমা ‘প্রিয় মালতী’। হলে সিনেমা দেখার পরে এ বিষয়ে গণমাধ্যমে এক সাক্ষাৎকারে সিনেমা সংশ্লিষ্ট বিষয়ে কথা বলেছেন। যেখানে উল্লেখ করেছেন, সবার ইচ্ছে থাকে সিনেমা করার। তবে তিনি মনে করেন একটু দেরি হলেও ভালো কাজ নিয়ে আসা উচিত।

সিনেমা প্রসঙ্গে মেহজাবীনের ভাষ্য, ‘যতোদিন বাঁচনো অভিনয়ের সাথে থাকতে চাই। ভালো গল্পের সাথে থাকতে চাই, মিনিংফুল কাজ করতে চাই। আজকে এই সিনেমা মুক্তি পেয়েছে, আমরা এ কাজটা করেছি দর্শকদের জন্য। আপনারা আপনাদের কাছের হলে গিয়ে দেখতে পারেন। সিনেমা দেখে অবশ্যই জানাবেন কেমন লেগেছে।’

অভিনেত্রী বলেন, ‘আজকে থেকে আরও অনেক বছর আগে চাইলে একটা সিনেমায় অভিনয় করে সিনেমার নায়িকা হয়ে যেতে পারতাম। সে সময় কাজ করলে দর্শকদের আজকে যে ভালোবাসা পেয়েছি তা হয়ত পেতাম না। সবার আসলে ইচ্ছে থাকে সিনেমা করার। আমি মনে করি একটু দেরি হলেও ভালো কাজ নিয়ে আসা উচিত।’

‘একটা ভালো কাজের পেছনে অভিজ্ঞতা দরকার। পরে নিজের শেখার জায়গা রয়েছে, আমি এখন যে গতিতে চলছি সেই গতিতেই চলতে চাই। আর যখনই কাজ করবো দর্শকদের জন্য ভালো কিছু যেন নিয়ে আসতে পারি।’

প্রসঙ্গত, শঙ্খ দাশগুপ্ত পরিচালিত ‘প্রিয় মালতী’ যৌথ প্রযোজনা করেছে ফ্রেম পার সেকেন্ড এবং চরকি। মেহজাবীন এর সাথে এই সিনেমায় অভিনয় করেছেন নাদের চৌধুরী, শাহজাহান সম্রাট, রিজভী রিজুসহ আরও অনেকে।

এ জাতীয় আরও খবর

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন