,

হামজাকে বাংলাদেশের জার্সিতে খেলার অনুমতি দিলো ফিফা

news-image

বিশেষ সংবাদদাতা : সব অপেক্ষার অবসান ঘটিয়ে সুখবর দিয়েছে ফিফা। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটির ফুটবলার হামজা চৌধুরী খেলতে পারবেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলে। বৃহস্পতিবার ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি হামজার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছে।

অনেক দিন ধরেই হামজার বিষয়টি ঝুলে ছিল ফিফায়। বাংলাদেশি বংশোদ্ভুত এই ফুটবলার ইংল্যান্ড যুব দলের হয়ে ম্যাচ খেলার কারণেই তৈরি হয়েছিল জটিলতা। শেষ পর্যন্ত ফিফার অনুমতি মেলায় লাল-সবুজ জার্সিতে খেলার স্বপ্ন পূরণ হতে চলেছে হামজা চৌধুরীর।

আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন বছরে এশিয়ান কাপ বাছাইয়ের মিশন শুরু করবে বাংলাদেশ। ওই ম্যাচ দিয়েই বাংলাদেশ জাতীয় দলে অভিষেক হতে পারে হামজার।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড