সোমবার, ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি প্রবাসীদের সতর্ক করলো দূতাবাস

news-image

নিজস্ব প্রতিবেদক : সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতারণা থেকে মুক্তি পেতে সৌদি প্রবাসীদের সতর্ক করেছে বাংলাদেশ দূতাবাস। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে তাদের সতর্ক করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা গেছে যে, কিছু ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট, জন্মনিবন্ধন ও বিভিন্ন সার্টিফিকেটের জন্য ফরম পূরণ, বাংলাদেশ দূতাবাসে অ্যাপয়েন্টমেন্ট গ্রহণসহ বিভিন্ন সার্ভিসে সহযোগিতা করা হবে মর্মে চটকদার বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে।

এসব ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সঙ্গে দূতাবাসের ন্যূনতম কোনো সম্পৃক্ততা নেই বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরনের প্রচারণা থেকে বিভ্রান্ত না হওয়ার জন্য সতর্ক করে কোনো প্রতিষ্ঠানের সঙ্গে আর্থিক লেনদেন না করার আহ্বান জানিয়েছে দূতাবাস।

বাংলাদেশ জার্নাল/এফএম

 

এ জাতীয় আরও খবর

প্রথম ভালোবাসা কি ভোলা যায় : কেয়া পায়েল

‘২৬ জন মেসিকে’ নিয়ে আর্জেন্টিনার বিপক্ষে লড়বে মিশর

মিশর ম্যাচের আগে স্বস্তির খবর পেল আর্জেন্টিনা

ডে কেয়ার সেন্টার দেশ গঠনের ভিত্তি: জুবাইদা রহমান

গাজার শাসনভার ছাড়ার ঘোষণা হামাসের

প্রধানমন্ত্রীর কাছে বিচার চাইলেন চিত্রনায়িকা

চক্ষু স্বাস্থ্য নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি প্রধানের সাক্ষাৎ

গ্রামে লোডশেডিং মূলত কারিগরি কারণে: বিদ্যুৎমন্ত্রী

ফুলবাড়ীয়া মার্কেটে দখল ও চাঁদাবাজির অভিযোগ

মাকে নির্যাতনের জেরে রুবেলকে হত্যা, গ্রেপ্তার ৪ ভাই

সৌদি সফরে প্রধানমন্ত্রীর প্রতি ক্রাউন প্রিন্সের আমন্ত্রণ

কিশোরগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৩