ঢাকায় কনসার্ট নিয়ে যে বার্তা দিলেন রাহাত ফতেহ আলী

news-image

বিনোদন প্রতিবেদক : জুলাই-আগস্ট অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারকে সহায়তার জন্য ফান্ড গঠনের লক্ষ্যে আগামী ২১ ডিসেম্বর রাজধানীর আর্মি স্টেডিয়ামে এক কনসার্টের আয়োজন করা হয়েছে। এর আয়োজক ‘স্পিরিটস অব জুলাই’ প্ল্যাটফর্ম। সেখানে গাইতে ঢাকায় আসবেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান।

সেই ফান্ড গঠনের জন্যই ‘ইকোস অব রেভল্যুশন’ শীর্ষক কনসার্টটির আয়োজন হচ্ছে। এতে বিনা পারিশ্রমিকে পারফর্ম করবেন রাহাত ফতেহ আলী।

ঢাকায় আসার আগেই এই কনসার্ট নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিওবার্তা দিয়েছেন বিখ্যাত এই শিল্পী। সেটি শেয়ার করেছেন পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ মারুফ। ভিডিওটিতে রাহাত বলেন, ‘আমার বীর বাঙালি ভাই ও বোনদের সালাম জানাই আসসালামু আলইকুম। শিক্ষার্থীদের আহ্বানে আপনাদের সবার জন্য গান গাইতে আসছি আপনাদের সুন্দর জন্মভূমি বাংলাদেশে।’

বিশ্বখ্যাত এই সংগীতজ্ঞ বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে যারা আহত হয়েছেন তাদের পরিবারের জন্য তহবিল সংগ্রহের প্রচেষ্টার অংশ হিসেবে একটি দাতব্য কনসার্টে আপনাদের সবার সঙ্গে দেখা করব। বাংলাদেশ আর্মি স্টেডিয়াম ঢাকায় সাহসী শিক্ষার্থীরা কনসার্টের আয়োজন করেছে। কনসার্টের সময় সংগৃহীত তহবিল উৎসর্গ করা হবে জুলাই গণঅভ্যুত্থানে যারা প্রাণ হারিয়েছেন বা আহত হয়েছেন তাদের পরিবারের কল্যাণে।’

সব শেষে রাহাত ফতেহ আলী বলেন, ‘২১ ডিসেম্বর আর্মি স্টেডিয়ামে বাংলাদেশি ভাই বোন বোনদের সাথে দেখা হবে ইনশা-আল্লাহ। বাংলাদেশ পাকিস্তান বন্ধুত্বের জিন্দাবাদ।’

‘ইকোস অব রেভোল্যুশন’-এ রাহাত ফতেহ আলী খান ছাড়াও আরও পারফর্ম করবে দেশি ব্যান্ড-আর্টসেল, চিরকুট, আফটারম্যাথ ও সিলসিলার শিল্পীরা। এর বাইরে জনপ্রিয় র‍্যাপ সংগীত শিল্পী শেজান ও হান্নানের পরিবেশনাও থাকবে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি