,

নবীনগরে বিএনপির আঞ্চলিক কার্যালয় উদ্বোধন

news-image

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার পৌর এলাকার ৮ এবং ৯ নং ওয়ার্ডের বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন যুবদলের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন,দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৬ ডিসেম্বর সোমবার রাতে আগে উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে।

নবীনগর পৌর যুবদল এর সিনিয়র যুগ্ন আহবায়ক গোলাম মাওলা ভূঁইয়া এর সভাপতিত্বে মাসুদুল ইসলাম মাসুদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী কাজী নাজমুল হুসেন তাপস।

উদ্বোধক ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক বিএনপি সভাপতি ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনিসুর রহমান মঞ্জু,উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মফিজুর রহমান মুকুল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিল্লাল মিয়া, শাহেদ মিয়া, শাহাআলী, মনিরুজ্জামান মনির, আলামিন মহাজন, আলাউদ্দিন, স্বপন ও স্থানীয় অন্যান্য নেতাকর্মীরা। আলোচনা শেষে সাবেক সফল জননেত্রী বেগম খালেদা জিয়াও তার পরিবারের জন্য দোয়া করা হয়।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড