শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শেকলবন্দী কামরুলের পরিবারকে প্রশাসনসহ বিভিন্ন সামাজিক সংগঠন দিলো আর্থিক সহায়তা

news-image
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : হাতে পায়ে লোহার শিকল দিয়ে গাছের সঙ্গে বাঁধা কামরুল  (২৬) বয়স যখন ৭ বছর তখন থেকেই তিনি মানবেতর জীবনযাপন কাটাচ্ছেন। কখনো দাঁড়িয়ে আবার কখনো শুয়ে সময় কাটে তার। এভাবেই র্দীঘ ১৯ বছর ধরে শিকলবন্দী হয়ে আছে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর  উপজেলার পৌরসভার দিনমজুর  কামাল মিয়ার ছেলে কামরুল।
এই সংবাদটি দায়িত্বশীল দৈনিক খোলাকাগজ ২৭ অক্টোবর  প্রকাশ করার পর রীতিমতো বৃহত্তর কুমিল্লা অঞ্চলে ভাইরাল হয়ে যায়।সেই থেকে বহু মানুষ কামরুল কে একনজর দেখতে ও বিভিন্নভাবে সহযোগিতার জন্য এগিয়ে আসে।
তারই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকেলে শিকলে বন্দি কামরুলের জীবন,পাঁশে দাঁড়িয়েছে বাঞ্ছারামপুর উপজেলা প্রশাসন সহ বাঞ্ছারামপুর ব্লাড ব্যাংক বেশ কয়েকটি সংগঠন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আবুল মনসুর প্রশাসনের পক্ষে নগদ ২০ হাজার টাকা কামরুলের হতদরিদ্র পিতা কামাল মিয়ার হাতে তুলে দেন।এছাড়াও উপজেলার ফরদাবাদ বন্ধু ফাউন্ডেশন ১০ হাজার টাকাসহ মোট ৩৩ হাজার ৩ শত নগদ অর্থ পরিবারটির সহায়তা ও কামরুলের চিকিৎসার জন্য দেয়া হয়।এছাড়াও শীত বস্ত্র, ফলমূল দেয়া হয়।
ইউএনও আবুল মনসুর এসময় খোলা কাগজকে ধন্যবাদ জানিয়ে বলেন,”পত্রিকাটি দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে, এমন একটি মানবিক সংবাদ করায়। নইলে আমরা জানতেই পারতাম না।”
কামরুলের পরিবার, ১৯৯৬ সালে কামরুলের জন্ম হয়। জন্মের প্রায় ৭ বছর বয়স হওয়ার পর থেকেই তার মধ্যে মানসিক কিছু পরিবর্তন দেখা দেয়। তার অস্বাভাবিক আচরণ শুরু হয়। সে সময় তাকে ছেড়ে দিলে ছোটাছুটি করে যাকে সামনে পেত তাকেই মারধর করতো। পরে পরিবারের সামর্থ্য অনুযায়ী কিছুদিন চিকিৎসা চালালেও সুস্থ করা যায়নি তাকে। বরং দিনদিন তার অস্বাভাবিক আচরণ বাড়তে থাকে।
এলাকাবাসীর কারো সামনে পড়লেও কামরুল উত্তেজিত হয়ে যেত। এক পর্যায়ে তাকে পায়ে শিকল ও হাতে দড়ি দিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখে তার পরিবার। এভাবেই চলতে থাকে বছরের পর বছর। মুক্ত থাকলে কখন কী দুর্ঘটনা ঘটায় এমন আশঙ্কাতেই পরিবারের লোকজন তাকে বন্দী করে রাখে।
কামরুল  রাতে ঘরের ভিতর বাঁশের খুটির সাথে এবং সকালে বাড়ির সামনে গাছের সঙ্গে বেঁধে রেখে সেখানেই খাবার দেওয়া হয়।খেয়ে না খেয়ে তার দিন চলে যায়। এভাবেই বছরের পর বছর ধরে চলছে কামরুলের বন্দী জীবন। প্রস্রাব-পায়খানা যেখানে থাকে সেখানে  করে এরপর তার মা অথবা বাবা পরিষ্কার করেন।
বাঞ্ছারামপুর ব্লাড ব্যাংক এর প্রতিষ্ঠাতা মোঃ আশিকুর রহমান বাবু বলেন কামরুলের  উন্নত চিকিৎসার ব্যবস্থা করার জন্য আমরা কয়েকটি সংগঠন কামরুলের পাঁশে দাড়িয়েছি, সমাজে যারা বিত্তবান আছেন আপনারা ও আমাদের সাথে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিন।
সকলের সহযোগিতায় আল্লাহর রহমতে হয়তো স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে।
কামরুলের মা সামছুন নাহার বলেন, ‘দীর্ঘ ২০ বছর ধরে হাতে পায়ে বেঁধে রেখেছি আমার সন্তানকে। এই দৃশ্য আমি মা হয়ে সহ্য করতে পারছিনা। মা হয়ে আমি নিজেও সারারাত ঘুমাতে পারি না। কারণ কখন সে কি করে বসে এই দুশ্চিন্তায় থাকতে হয় আমাকে। আমি গরীব মানুষ, ঠিকমতো সংসার চালানোই আমাদের পক্ষে সম্ভব হয় না। ছেলের উন্নত চিকিৎসা করব কীভাবে? তাকে উন্নত চিকিৎসা করানোর সামর্থ্য আমাদের নেই।’
এ নিয়ে উপজেলার একটি গ্রাম একটি পরিবার সংগঠনের প্রতিষ্ঠাতা আরিফুল ইসলাম মাসুম জানান,বিষয়টি সত্যিই হৃদয় বিদারক।
 গত ২৭ অক্টোবর রবিবার  জাতীয়  দৈনিক খোলা কাগজে প্রকাশিত   প্রতিবেদনে বিষয়টি আমরা জানতে পারি ধন্যবাদ দেই এমন একটি সংবাদ দেয়ার জন্য।
এ সময় মানবিক সংগঠনগুলো কামরুলের মা শামসুন্নাহারে হাতে কিছু নগদ অর্থ ও ফলমূল তুলে দেন।
আজ নগদ অর্থ প্রদানের  সময় উপস্হিত ছিলেন একটি গ্রাম একটি পরিবার সংগঠনের প্রতিষ্ঠাতা মোঃ আরিফুল ইসলাম মাসুম , বাঞ্ছারামপুর ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা মোঃ আশিকুর রহমান বাবু,প্রবাসী ছালাম মিয়া,খোলা কাগজের প্রতিনিধি  ফয়সল আহমেদ খান,শাহিন আহমেদ সাজু, মোঃ নাছির উদ্দিনসহ বহু মানবিক ব্যক্তিবর্গ।তারা সবাই এমন মানবিক সংবাদ প্রকাশ করায় খোলা কাগজ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।