শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগর উপজেলা ও পৌর কৃষকদলের উদ্যোগে বিজয় র‌্যালি অনুষ্ঠিত হয়েছে

news-image
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : নবীনগর উপজেলা ও পৌর কৃষকদলের উদ্যোগে বিজয় র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) সকালে নবীনগর পাইলট উচ্চ বিদ্যালয়ের গেইট থেকে র‌্যালিটি শুরু করে পৌর সদরের প্রদান প্রদান সড়ক প্রদক্ষীণ শেষে নবীনগর প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। র‌্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনায় উপজেলা কৃষকদলের আহবায়ক জহিরুল হক জরু এর সভাপতিত্বে ও উপজেলা কৃষকদলের সদস্য সচিব আনোয়ার হোসেন বাবুল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষকদলের সহ সাধারণ সম্পাদক ও কুমিল্লা বিভাগীয় কৃষকদলের উপকমিটির যুগ্ন আহবায়ক কেএম মামুনুর অর রশিদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষকদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুর রহিম।
এছাড়াও উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষকদলের যুগ্ন আহ্বায়ক ইবনুল হাসান সবুজ, পৌর কৃষকদলের সদস্য সচিব আনোয়ার হোসেন খাঁন, যুগ্ন আহ্বায়ক মো. মমিনুল ইসলাম পলাশ, যুগ্ন আহ্বায়ক মোজাম্মেল হক, যুগ্ন আহ্বায়ক কাজী হেলাল উদ্দিনসহ উপজেলার প্রত্যেক ইউনয়নের কৃষকদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।