,

নবীনগর দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) উদ্যাগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

news-image

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর সহযোগী সংগঠন দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক)এর উদ্যাগে নবীনগর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণের অংশ হিসেবে  আজ  বৃহস্পতিবার উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের গোপালপুর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ ও দশম শ্রেনী হতে বাছাইকৃত গরীব ও মেধাবী ৪৯ জন শিক্ষার্থীর মাঝে দুর্নীতি প্রতিরোধমূলক বিভিন্ন শ্লোগান লেখা সম্বলিত স্কেল, টিফিন বক্স, খাতা,ছাতাসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন  দুর্নীতি প্রতিরোধ কমিটির  সভাপতি আবু কামাল খন্দকার। স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন শান্তি, দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি মাহাবুব আলম লিটন, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য মোবারক হোসেন, নিলুফা আক্তার, সজিব আহম্মেদ, সহকারী প্রধান শিক্ষক মোঃ শহিদুল্লা, সহকারী শিক্ষক মুনমুন সরকার,ছাত্রী মারিয়া সরকার, সততা সংঘের সভাপতি মাওয়া ইসলাম,  শেখ আরিফিন রিয়াজ প্রমূখ। অনুষ্ঠানে শুরুতে কোরআান তেলোয়াত করেন ছাত্র ফাহিম উদদীন, গীতা পাঠ করেন ছাত্রী বৈশাখী রানী।
দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন শান্তি  শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠের মধ্য দিয়ে শিক্ষার্থীদের প্রেরনামূল গান গেয়ে কবিতা আবৃত্তি করে অনুষ্ঠানটিকে মুখরিত করে তোলেন।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড