রবিবার, ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বন্ধ হয়ে গেল গান বাংলা চ্যানেলের সম্প্রচার

news-image

বিনোদন ডেস্ক : দেশের একমাত্র সংগীতভিত্তিক চ্যানেল হিসেবে পরিচিত গান বাংলা টেলিভিশনের সম্প্রচার বন্ধ করে দেয়া হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) বেলা ১২টা থেকে গান বাংলার সম্প্রচার বন্ধ করা হয়েছে।

বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড-বিএসসিএলের মহাব্যবস্থাপক শাহ আহমেদুল কবিরের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। দীর্ঘদিন ধরেই স্যাটেলাইট ফি বকেয়া ছিল টেলিভিশন চ্যানেলটির। এ কারণেই সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড।

এ বিষয়ে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের বিক্রয় ও বিপণন বিভাগের মহাব্যবস্থাপক শাহ আহমেদুল কবির বলেন, আমরা চ্যানেলটির কাছে অনেক টাকা পাই। চুক্তি অনুযায়ী আমাদের কাছ থেকে যে সময়টা পর্যন্ত সুবিধা পাওয়ার কথা ছিল, তা বারবার অতিক্রম করেছে প্রতিষ্ঠানটি। আমরা গানবাংলা কর্তৃপক্ষকে বারবার তাগাদা দিয়েছি। চিঠি দিয়েছি। দেখা যাচ্ছে, হঠাৎ হঠাৎ অল্প কিছু পরিশোধ করে। এভাবে তো আর হয় না। তাই আমরা আপাতত সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছি। তারা যদি বকেয়া পরিশোধ করে তাহলে আমরা পুনরায় সংযোগ চালু করে দেব।

তিনি আরও বলেন বলেন, কৌশিক হোসেন তাপস সাহেব এই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক, তার স্ত্রী ফারজানা মুন্নী চেয়ারম্যান—তাদের দুজনের সঙ্গে কোনো দিন আমাদের দেখা হয়নি, কথাও হয়নি। তাদের সাক্ষাৎ পাওয়াও যায় না। তাপস সাহেবের বাবা দেলোয়ার হোসেন রাজা সাহেব যোগাযোগ রাখেন। তার সঙ্গে গতকালও আমাদের কথা হয়েছে। তাকে আমরা বলেছি, এত টাকা বকেয়া, আমরা তো এভাবে আর সংযোগ চালু রাখতে পারছি না। কত টাকা বকেয়া আছে এমন প্রশ্নে আহমেদুল কবির জানালেন, গানবাংলা চ্যানেলের কাছে স্যাটেলাইট ফি বাবদ ১ কোটি ৬০ লাখ ৩২ হাজার টাকা বকেয়া আছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বারবার তাগিদ দেওয়া সত্ত্বেও যথাসময়ে বকেয়া পরিশোধে ব্যর্থ হওয়ায় ‘বার্ডস আই মাস মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন লিমিটেড (গানবাংলা টেলিভিশন)’– এর সম্প্রচার আজ বুধবার দুপুর ১২টা থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। বকেয়া পরিশোধ সাপেক্ষে পুনরায় সম্প্রচার চালু করা হবে বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।

এ জাতীয় আরও খবর

জনগণের সঙ্গে দূরত্ব না বাড়াতে নিরাপত্তা কৌশল: প্রধানমন্ত্রী

স্পেনের রাষ্ট্রদূতের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিন প্রত্যাহার

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত প্রায় ৩ হাজার

সরকারি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

আওয়ামী লীগের প্রণীত আইনেই দলটির বিচার: চিফ প্রসিকিউটর

এমডিকে নির্যাতন করে স্বাক্ষর নেওয়া লিটু গ্রেপ্তার

ব্রাজিলকে এগিয়ে রাখল ‘জ্যোতিষী’ বিড়াল মিলু

যৌন নিপীড়ন মামলায় ফয়সালের জামিন

শাওনের ফেসবুক অ্যাকাউন্ট সাসপেন্ড

জনগণ থেকে দূরে না থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যু