,

নবীনগরে অটোরিক্সা ফিরে পেলেন গিয়াস উদ্দিন

news-image

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : হারিয়ে যাওয়া অটোরিক্সাটি উপজেলা নির্বাহী কর্মকর্তার সহায়তায় ফিরে পেল গিয়াস উদ্দিন। নবীনগরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে থাকা ১ টি অটোরিক্সা (ইজিবাইক) চুরি হয়ে যায়।

অটোরিক্সাটির মালিক উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের বিদ্যাকুট গ্রামের গিয়াস উদ্দিন দিশেহারা হয়ে যান তার একমাত্র সম্বলটি হারিয়ে যাওয়ায়। হারিয়ে যাওয়ার ঘটনাটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিব চৌধুরীকে অবগত করলে তিনি দ্রুত অটো রিক্সা ফিরে পেতে ব্যবস্থা নেন। উপজেলা পরিষদ প্রাঙ্গনে থাকা সিসিটিভি ফুটেজ দেখে অটোরিক্সাটি চুরি করা ব্যক্তিকে সনাক্ত করে অটোরিক্সাটি উদ্ধার করা হয়। ইউএনও এবং সংশ্লিষ্ট প্রশাসনের প্রচেষ্টায় অটোরিক্সাটি ফিরে পান গিয়াসউদ্দিন। অটোরিক্সাটি ফিরে পেয়ে অবেগাপ্লুত হয়ে পড়ে গিয়াস উদ্দিন।

এ সময় গিয়াস উদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব চৌধুরী কে বলেন স্যার আমার গাড়িতে একটু বসুন আপনাকে নিয়ে একটু ঘুরে আসি । উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রাণ ভরে দোয়া করেন অটো রিক্সার মালিক। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উপজেলা নির্বাহী কর্মকর্তার ভেরিফাইড পেইজে বিষয়টি জানিয়ে পোস্ট করলে ঘটনাটি আলোচনায় আসে ।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড