নবীনগরে সাংবাদিক কল্যাণ পরিষদের প্রথম বর্ষপূর্তি পালিত

news-image

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে  সাংবাদিক কল্যাণ পরিষদ নবীনগর উপজেলা শাখার প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বর্ণাঢ্য ‌র‍্যালি,আলোচনা সভা, কেক কাটা ও সংবর্ধনা প্রদান করা  হয়েছে। আজ  সোমবার বিকেলে নবীনগর মহিলা ডিগ্রী কলেজ অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ  জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য,কুমিল্লা বিভাগের জাতীয় নির্বাহী কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক, নবীনগর মহিলা ডিগ্রী কলেজের সভাপতি  সায়েদুল হক সাঈদ। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন  বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ,বাসকপ কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি এ টি এম মমতাজুল করিম।  নবীনগর সাংবাদিক কল্যাণ পরিষদের সভাপতি মোঃ হেলাল উদ্দিন এর  সভাপতিত্বে বক্তব্য রাখেন  নবীনগর মহিলা ডিগ্রি  কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ   শুক্লা রানী ভট্টাচার্য, নবীনগর  উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান  ও হেফাজতইসলামী নেতা   মাওলানা মেহেদী হাসান,ব্রাহ্মণবাড়িয়া জেলার তৃণমূল সাংবাদিক ফোরাম  এর সাধারণ সম্পাদক  মোঃ সাহাগির মৃধা, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্রাহ্মণবাড়িয়াকিশোর সংগঠন  অঙ্কুর সভাপতি আনিসুল হক রিপন,  বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক সোহেল খাঁন সহ অনুষ্ঠানে নবীনগর উপজেলার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে মনমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি