,

শেখ হাসিনা বই-পুস্তকে কোমলমতি ছাত্রছাত্রীদের বিকৃত ইতিহাস শিক্ষা দিয়েছেন : অধ্যক্ষ সেলিম ভূঁইয়া

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া: বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেছেন, শেখ মুজিবুর রহমান ছিলেন রাজনৈতিক ইতিহাসের প্লে বয়। কারণ, তিনি ছিলে রংবাজ। লেখাপড়া জানা রাজনৈতিক নেতা নন।

শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেলিম ভূঁইয়া বলেন, বই-পুস্তকে মিথ্যা ইতিহাস লেখা হতো। শেখ হাসিনা বই-পুস্তকে আমাদের কোমলমতি ছাত্রছাত্রীদের বিকৃত ইতিহাস শিক্ষা দিয়েছেন। তার বাবাকে মহামানব হিসেবে প্রতিষ্ঠা করতে চেয়েছেন। তার বাবাতো ওই রকম ব্যক্তি ছিলেন না।

তিনি বলেন, বই-পুস্তক প্রকাশ করা হতো ভারত থেকে। বইয়ের মধ্যে দেবদেবীর মূর্তি দেওয়া হতো, জন্তু-জানোয়ারের ছবি দেওয়া হতো কিন্তু মসজিদের ছবি দেওয়া হতো না। ইসলামের কথা তুলে দেওয়া হতো, নবী করিম (সা.) কথা থাকলে মুছে দেওয়া হতো, ইসলামের কবিতা থাকলে বাদ দিয়ে দেওয়া হতো। সেই অবস্থা থেকে আজকে আমরা মুক্তি পেয়েছি।

সদর উপজেলা বিএনপির সভাপতি জহিরুল ইসলাম চৌধুরী লিটনের সভাপতিত্বে সম্মেলনে কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, কুমিল্লা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মো. শামীম, জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল মান্নান ও সদস্যসচিব সিরাজুল ইসলাম সিরাজ প্রমুখ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড