,

আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে নাসিরনগরে মানববন্ধন ও আলোচনা সভা

news-image

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা : “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা”এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবসে পতাকা উত্তোলন,মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার সকালে দুর্নীতি দমন কমিশন দুদকের সহযোগিতায় উপজেলা প্রশাসন ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়াম চত্ত্বরে জাতীয় সংগীতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরিন। পরে উপজেলা পরিষদের সামনের সড়কে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধনে উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মকর্তা,শিক্ষক-শিক্ষার্থী,সাংবাদিক,এনজিও কর্মী,সাংস্কৃতিক কর্মী ও বিভিন্ন শ্রেনী-পেশার মানুষসহ উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যরা মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধন শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে“দুর্নীতি দমন ও প্রতিরোধে আমাদের করণীয়”শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি এডভোকেট শামসুজ তাবব্রীজের সভাপতিত্বে উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আকতার হোসেন ভুঁইয়া সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরিন।বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমি মো: রবিউস সারোয়ার,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মো: সামিউল বাছির,সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহিনুল আরেফিন,থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)মো: হাসান জামিল খান,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা রাখেশ পাল,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: নুর মোহাম্মদ,পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম মো: জহিরুল ইসলাম।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য শিবলী চৌধুরী,ডা: নাজিম উদ্দিন,রিমা দাস ও শিক্ষার্থী মহসিন আল রনি প্রমূখ।

বক্তারা দুর্নীতি প্রতিরোধে সকলকে কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সচেষ্ট হওয়ার আহবান জানান।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড