সোমবার, ৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগরে রিপোর্টার্সক্লাব কার্যালয়এর উদ্বোধন

news-image
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : নবীনগরে রিপোর্টার্সক্লাব কার্যালয়এর  উদ্বোধন করা হয়েছে। শনিবার রাতে স্থানীয় সমবায় মার্কেটের দ্বিতীয় তলায় অফিস কার্যালয়টি   প্রধান অতিথি’ হিসেবে উপস্থিত থেকে  উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী। নবীনগর রিপোর্টার্স ক্লাবের সভাপতি শাহীন রেজা টিটুর সভাপতিত্ব বিশেষ অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন  ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি প্রবীণ সাংবাদিক এফ এস জামিল পাভেল, নবীনগর থানার অফিসার ইনচার্জ মো. আবদুর রাজ্জাক, ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক প্রবীর চৌধুরী রিপন,  জেলা রিপোর্টার্স ক্লাবের সহ সভাপতি আমিনুল ইসলাম আহাদ।
রিপোর্টার্স ক্লাবের   সাধারণ সম্পাদক  শফিকুল ইসলাম শরীফের উপস্থাপনায় উদ্বোধনী  অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন  নবীনগর প্রেসক্লাব  সভাপতি শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামল, নবীনগর প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালিন সভাপতি আবু কামাল খন্দকার, প্রাক্তন অধ্যক্ষ কান্তি কুমার ভট্টাচার্য,   নবীনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহাবুব আলম লিটন,নবীনগর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক  সহকারি অধ্যাপক দেলোয়ার হোসেন, সাংবাদিক  গৌরাঙ্গ দেবনাথ অপু, সঞ্জয় সাহা,  রহমত আলী , হেলাল উদ্দিন,  চান বাদশা,  জাবেদ আহমেদ জীবন,  শেখ মিহাদ, রাজন প্রিয়ম, হাজ্বী কাউছার ও খন্দকার হাবিবুর রহমান। অনুষ্ঠানে বক্তারা ‘সাংবাদিকতায় কোয়ান্টিটি না বাড়িয়ে ‘কোয়ালিটি’ বাড়ানোর উপর জোর দিয়ে সাংবাদিকদার মান বাড়াতে স্থানীয় পর্যায়ে সাংবাদিক প্রশিক্ষণ করার উপরও গুরুত্ব দেন।

এ জাতীয় আরও খবর

তারকা প্রার্থীদের কে এগিয়ে, কে পিছিয়ে

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার বিদায়ী সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের বৈঠক

যুক্তরাষ্ট্রে নিহত দুই শিক্ষার্থীর সুষ্ঠু বিচারের জন্য যোগাযোগ রাখছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

তামিলনাড়ুতে প্রথম নির্বাচনে থালাপতি বিজয়ের চমক

ইউনূস সরকারের কাজের বৈধতা চ্যালেঞ্জ করে নতুন রিট

ভবানীপুরে মমতা-শুভেন্দুর তীব্র প্রতিদ্বন্দ্বিতা

উত্তর-পূর্বাঞ্চলে সাত নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার আশঙ্কা

মমতা বন্দ্যোপাধ্যায়ের জরুরি বার্তা সামাজিক মাধ্যমে

ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে ৪ জন নিহত

পুলিশের শার্ট আগের রকম, প্যান্ট হবে খাকি: স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা

মমতার বাড়ির সামনে বিজেপি কর্মীদের উৎসবমুখর জয়শ্রীরাম ধ্বনি