,

ভক্তদের আর্মি সম্বোধন করায় আইনি বিপাকে আল্লু অর্জুন

news-image

বিনোদন ডেস্ক : হাতে আছে আর মাত্র কয়েকটা দিন! আগামী বৃহস্পতিবার মুক্তি পাচ্ছে বহুল প্রত্যাশিত দক্ষিণী ছবি ‘পুষ্পা টু’। আল্লু অর্জুন অভিনীত এই ছবিটি নিয়ে ইতোমধ্যে দর্শক উত্তেজনা তুঙ্গে। গত শনিবার থেকেই শুরু হয়েছে অগ্রিম টিকিট বিক্রি। কিন্তু এরই মধ্যে বিপাকে পড়লেন আল্লু অর্জুন; সোজা তার বিরুদ্ধে অভিযোগ গেল থানায়!

ভারতীয় গণমাধ্যমের খবর, সদ্যই মুম্বাইয়ের এক প্রচার অনুষ্ঠানে আল্লু অর্জুন তার অনুরাগীদের ‘আর্মি’ হিসেবে উল্লেখ করেন। কিন্তু অভিনেতার এই বিশেষণ নিয়েই উঠেছে আপত্তি। আল্লু তার অনুরাগীদের বলেছিলেন, ‘আমার কোনো অনুরাগী নেই। আমার একটা সেনা আছে। আমি আমার অনুরাগীদের ভালোবাসি। তারা আমার পরিবারের মতো। তারা ঠিক সেনার মতো আমার পাশে দাঁড়িয়ে থাকেন।’

অভিনেতার এই মন্তব্য ঘিরেই সমস্যার সূত্রপাত। সূত্রের খবর, অনুরাগীদের দেশের ‘সেনা’র সঙ্গে তুলনা করায়, হায়দেরাবাদের জহর নগর থানায় শ্রীনিবাস গৌড় নামে এক ব্যক্তি আল্লু অর্জুনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগপত্রে অভিনেতাকে ভবিষ্যতে তার অনুরাগীদের ‘আর্মি’ সম্বোধন করতে নিষেধ করেন।

সেখানে লেখা হয়েছে, ‘সেনারা সম্মাননীয়। তারা আমাদের দেশকে রক্ষা করেন। তাই আপনি (আল্লু অর্জুন) আপনার অনুরাগীদের এই নামে ডাকতে পারেন না। পরিবর্তে আরও অনেক বিশেষণ রয়েছে, যা আপনি ব্যবহার করতে পারেন।’

এদিকে অভিযোগ দায়ের হওয়ার পর এখন পর্যন্ত অভিনেতার পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড