,

শহীদ স্মৃতি ডিগ্রী কলেজের কম্পিউটার ল্যাবে চুরি

Crime-150x150আখাউড়া শহীদ স্মৃতি ডিগ্রী কলেজের কম্পিউটার ল্যাবে চুরির ঘটনা ঘটেছে। এতে ল্যাবের ৪টি মনিটর ও একটি ইউপিএস খোয়া গেছে। গত শুক্রবার রাতের কোন এক সময় অজ্ঞাত চুর কম্পিউটার ল্যাবের দরজার তালা ভেঙ্গে এগুলো নিয়ে গেছে। এ ঘটনায় আখাউড়া থানায় একটি সাধারণ ডাইরী করা হয়েছে।

জানা গেছে, শনিবার সকালে কলেজের এমএলএসএস ম্ক্তুা কলেজের পরিস্কার পরিচ্ছন্নতা কাজ করার এক পর্যায়ে কম্পিউটার ল্যাবের দরজার তালা আটকানোর হেন্ডেল ও তালা  ভাঙ্গা দেখতে পায়। বিষয়টি সে কলেজের অন্যান্য কর্মচারীদের জানালে তারা কম্পিউটার ল্যাবের ভেতরে প্রবেশ করে দেখতে পায় ল্যাব থেকে ৪টি মনিটর ও একটি ইউপিএস চুরি হয়ে গেছে। এসময় ল্যাবের ভিতরে একটি প্লাস ও ছুরি পাওয়া যায়।

আখাউড়া শহীদ স্মৃতি ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্য আব্দুল গাফফার খান বলেন, কম্পিউটার ল্যাব প্রায় সময়ই বন্ধ থাকে। প্র্যাকটিকেল করার সময় ইনস্ট্রাকটর ল্যাব খুলে প্র্যাকটিস করান। গত বৃহস্পতিবার কলেজ ছুটির পর অন্যান্য কক্ষের ন্যায় ল্যাবের দরজায় তালা দিয়ে বন্ধ করে যাওয়া হয়।
তিনি জানান, কলেজের নৈশ প্রহরী আব্দুর নুর ঘুমিয়ে পড়ায় এ ব্যাপারে সে কিছু বলতে পারছে না।

এ জাতীয় আরও খবর

ফাঁসি ছাড়া অন্য কোনো রায় মেনে নেব না : আছিয়ার মা

ফিরছেন প্রীতম হাসান

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, হাতকাটা কাশেম ৫ দিনের রিমান্ডে

নতুন দায়িত্ব পেলেন ডা. জাহিদ হোসেন

‘আগ্রাসনের স্বীকার যেন দেশের মানুষ না হন, আমরা সজাগ থাকব’

কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, শর্টগান ফেলে পালাল বিএসএফ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি

মহানবী (সা.)-এর জীবন-আদর্শ অনুসরণ করে কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী

ভুল তথ্য দিয়ে দুঃখ প্রকাশ করল সিপিডি

বিদিশা এরশাদ গ্রেপ্তার

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি