সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিমানবন্দর থেকে ফেরানো হলো সুবর্ণাকে

news-image

বিনোদন প্রতিবেদক : বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছে অভিনেত্রী ও সাবেক সংসদ সদস্য সুবর্ণা মুস্তাফাকে। আজ (৩০ নভেম্বর) শনিবার দেশের বাইরে যাওয়ার সময় তাকে বিমানবন্দরে আটকে দেয় ইমিগ্রেশন পুলিশ। জানা গেছে, সকালে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ডে যাওয়ার জন্য বিমানবন্দরে হাজির হয়েছিলেন তিনি।

বিমানবন্দর থেকে সুবর্ণা মুস্তাফাকে কেন ফিরিয়ে দেওয়া হয়েছে সে প্রসঙ্গে কিছু বলতে রাজি হননি সংশ্লিষ্ট কেউ। একটি সূত্র জাগো নিউজকে জানিয়েছে, আটক বা গ্রেফতার নয়, সুবর্ণা মুস্তাফাকে বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে। তবে এমনটি কেন করা হয়েছে, সে বিষয়ে কেউ কোনো বক্তব্য দিতে রাজি নন। ইমিগ্রেশন পুলিশ সূত্র জানিয়েছে, গোয়েন্দা সংস্থার কিছু অবজারভেশন ও আপত্তির কারণে তাকে দেশের বাইরে যেতে দেওয়া হয়নি।

অভিনয়ের পাশাপাশি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন সুবর্ণা মুস্তাফা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সরকার গঠন করলে সংরক্ষিত নারী আসনের মনোনীত এমপি হন তিনি। ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত সংরক্ষিত মহিলা আসন-৪-এ আওয়ামী লীগের প্রতিনিধিত্ব করেন তিনি।

অভিনয়ে বিশেষ অবদান রাখার জন্য ২০১৯ সালে একুশে পদকে ভূষিত হন সুবর্ণা মুস্তাফা। সে বছরই জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের এমপি মনোনীত হন তিনি। টিভি নাটক দিয়ে শুরু করে চলচ্চিত্রেও অভিনয় করেন সুবর্ণা। ১৯৮০ সালে সৈয়দ সালাউদ্দিন জাকী পরিচালিত ‘ঘুড্ডি’র মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় তার। হুমায়ূন আহমেদের ‘আজ রবিবার’ নাটকে মুনা চরিত্রে অভিনয় করেন তিনি। ওই নাটকে তার বিপরীতে ছিলেন বাকের ভাই চরিত্রের আসাদুজ্জামান নূর। তিনিও আওয়ামী লীগের সংসদ সদস্য ও মন্ত্রী ছিলেন।

অভিনেতা গোলাম মুস্তাফার মেয়ে সুবর্ণা মুস্তাফা ১৯৫৯ সালের ২ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে ডিগ্রি লাভ করেন। সর্বশেষ তিনি বিয়ে করেন নির্মাতা বদরুল আনাম সৌদকে।

 

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা