বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে পর্ণ সাইট নিষিদ্ধ

news-image

ভারতীয়দের মধ্যে যারা পর্ণ সাইট দেখতে অভ্যস্ত তারা রোববার সকালে উঠে রীতিমত হোঁচট খেলেন। বিভিন্ন ইন্টারনেট সার্ভিস, মোবাইল ফোন কোম্পানি ভোডাফোন, এমটিএনএল, এসিটি, হ্যাথওয়ে এন্ড বিএসএনএল’এ বার বার চেষ্টা করেও তারা তাদের আকাঙ্খা পূরণ করতে পারেননি। কারণ ভারতের কেন্দ্রীয় সরকার বিদেশের প্রায় সব বড় পর্ণগ্রাফিক ওয়েবসাইট ব্লক করে দিয়েছে।
ভারত সরকার রেড টিউব, ব্যাং ব্রাদার্স ডট কম, পর্ন হাব-এর মত পর্ণগ্রাফিক ওয়েবসাইটকে নিষিদ্ধ ঘোষণা করল সরকার। সূত্রের খবর এরপর সমস্ত ধরনের পর্ণ সাইট নিষিদ্ধ ঘোষণা করতে যাচ্ছে। মেক্সিকোর পরই ভারত অপহরণে দ্বিতীয় এবং ধর্ষণের মত অপরাধ অস্বাভাবিক আকারে বৃদ্ধি পাওয়ায় এধরনের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে মনে করছেন অনেকে। পর্ণ সাইট নিষিদ্ধ করার বিষয়ে গত মাসেই ভারতের সুপ্রিম কোর্ট নিষেধ করেছিল।
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এইচ এল ডাট্টু জানিয়েছিলেন, কোনও প্রাপ্তবয়স্ক ব্যক্তি যদি ঘরে বসে পর্ণ সাইটে দেখেন, তাঁকে ঠেকানোর উপায় নেই। জোর করে তাঁকে আটকানো মানে আর্টিকেল ২১-এর অবমাননা করা।
কিন্তু শনিবার যখন ভারতের পর্ণ দর্শকরা পর্ণোগ্রাফিক ওয়েবসাইটে ঢুকতে যেয়ে ব্যর্থ হন। এরপর তারা টুইটার, রেডডিটসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে যেয়েও চেষ্টা করেন কিন্তু কোনো লাভ হয়নি। তাদের এ চেষ্টার পর কোনো কোনো স্ক্রিনে কালো পাতা বা সতর্কীকরণ বার্তা আসে। ওই বার্তায় বলা হয় ভারত সরকারের টেলিযোগাযোগ বিভাগের নির্দেশে পর্ণ সাইটগুলো বন্ধ করে দেয়া হয়েছে।
বিভিন্ন টেলিফোন কোম্পানির সার্ভিসেও পর্ণসাইটগুলো বন্ধ করে দেয়া হয়েছে। কোলকাতায় এক ভোডাফোন ব্যবহার করেন এমন এক গ্রাহক জানান, শুক্রবার রাতেও তিন একাধিক পর্ণসাইট ভিজিট করলেও শনিবার সকাল থেকে তা আর পারছেন না। কোলকাতার আরেক দর্শক জানান, ব্রডব্যান্ড সার্ভিসেও পর্ণ সাইট নিষিদ্ধ করে দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। হিন্দুস্তান টাইমস

এ জাতীয় আরও খবর

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে