সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আন্দোলন নিয়ে অভিনেত্রী শাওনের রসিকতা

news-image

বিনোদন ডেস্ক : ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। তার পর থেকে একের পর এক নানান দাবি-দাওয়া নিয়ে রাস্তায় নামতে শুরু করেছেন নানা পেশাজীবীরা। প্রায়ই ঘটছে অনাকাঙ্ক্ষিত ঘটনা। সেসব আন্দোলন নিয়ে রসিকতা করেছেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন।

আজ এই দাবি তো কাল অন্য দাবিতে বিশৃঙ্খলা সৃষ্টি করছে তারা। বর্তমানে যেন আন্দোলন নগরীতে পরিণত হয়েছে ঢাকা। তা নিয়ে রসিকতা করে ফেসবুকে শাওন লিখেছেন, ‘আজকে কি কোথাও কর্মসূচি/আন্দোলন/বিক্ষোভ নাই! ফেসবুকে কোনো সাড়াশব্দ পাচ্ছিনা! ট্রাফিক আপডেট “ঢাকার চাকা”র মতো আন্দোলন আপডেটের একটা অ্যাপ তৈরি করার দাবি জানাচ্ছি।’

শাওনের এই দাবির সঙ্গে একমত পোষণ করেছেন অনুসারীদের অনেকে। কেউ লিখেছেন, ‘সকাল থেকেই ম্যাচ শুরু হয়ে গেছে।’ অন্য একজন লিখেছেন, ‘ঠিক বুদ্ধি। রাস্তায় প্রতিদিনের ভোগান্তি থেকে মুক্তি পাবে কর্মজীবীরা।’ অন্য এক অনুসারী মন্তব্যের ঘরে রাজধানীতে ঘটে যাওয়া আজকের ঘটনাগুলোর তালিকা তুলে ধরেছেন। মন্তব্যের জবাবেও খানিকটা মজা করে শাওন লিখেছেন, ‘যাক বাবা, মনটা শান্ত হলো! আন্দোলন ছাড়া দিনটা গেলে মনে হয় ‘কি যেন নাই!’

দীর্ঘদিন পর ‘নীল জোছনা’ নামের এক সিনেমার মাধ্যমে অভিনয়ে ফিরছেন মেহের আফরোজ শাওন। ওই ছবিতে আরও অভিনয় করছেন কণ্ঠশিল্পী পার্থ বড়ুয়া, কলকাতার অভিনেত্রী পাওলি দাম, ঢাকার এফ এস নাঈম, ইন্তেখাব দিনার প্রমুখ। সিনেমাটি বানাচ্ছেন ফাখরুল আরেফীন খান।

 

এ জাতীয় আরও খবর

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট