সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিল্পী জীনাত রেহানা হাসপাতালে

news-image

বিনোদন প্রতিবেদক : সাগরের তীর থেকে’ গানের শিল্পী জীনাত রেহানা গুরুতর অসুস্থ হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা সংকটাপন্ন ছিল। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ষাটের দশকের এ শিল্পীর।

বিষয়টি নিশ্চিত করেন জীনাত রেহানার ব্যক্তিগত পরিচর্যাকারী শাম্মী আক্তার। ডা. রোশনি জাহানের তাত্ত্বাবধানে এ শিল্পীর চিকিৎসা চলছে।

জীনাত রেহানার পরিচর্যাকারী শাম্মী জাগো নিউজকে বলেন, ‘তিনি (জীনাত রেহানা) প্রায় ১০ দিন আগে ভীণষ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসক জানিয়েছেন, তিন-চারদিনের মধ্যে তিনি বাসায় যেতে পারবেন।

তার সেই সময়কার কণ্ঠ শুনে বিখ্যাত সুরকার আবদুল আহাদ ও সমরদাস প্রশংসায় পঞ্চমুখ হয়ে যান। তবে জীনাত রেহানাকে গানের জগতে আসার ব্যাপারে সবচেয়ে বেশি উৎসাহ দিয়েছেন তার খালা কণ্ঠশিল্পী আঞ্জুমান আরা বেগম।

১৯৬৪ সালে জীনাত রেহানা বেতারের তালিকাভুক্ত শিল্পী হন। বেতারে ১৯৬৮ সালে জীনাত রেহানার ‘সাগরের তীর থেকে’ গানটি রেকর্ড করা হয়। এটি প্রচারের সঙ্গে সঙ্গে শ্রোতাদের কাছে ভীষণ জনপ্রিয়তা লাভ করে। তার মা জেব-উন-ন্নেসা জামাল ছিলেন গীতিকার ও লেখক। ১৯৬৫ সালে টেলিভিশনের শিল্পী হিসেবে গান শুরু করেন জীনাত রেহানা। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানে দীর্ঘ সময় কাজ করার কারণে মাঝে তাকে গানে কম দেখা যেত।

জীনাত রেহানার গাওয়া জনপ্রিয় গানের মধ্যে রয়েছে, ‘একটি ফুল আর একটি পাখি বলতো কি নামে তোমায় ডাকি’, ‘আমি কাকন দিয়ে ডেকেছিলেম মুখে লজ্জা ছিল বলে’, ‘কপালে তো টিকলি পরবো না’, ‘আমি যার কথা ভাবছি মনে আনমনে’, ‘আমায় যদি ডাকো কাছে’, ‘কণ্ঠবীণা’, ‘মনে রেখো, স্মৃতি থেকে’। তিনি ‘অভিশাপ’শিরোনামের একটি সিনেমায় গেয়েছিলেন। ‘কে তুমি এলে মোর জীবনে’কথার গানটি জনপ্রিয় হয়েছিল। আধুনিক ও আধ্যাত্মিক গানের পাশাপাশি করছেন ছোটদের গান। জীনাত রেহানার স্বামী প্রায়াত টেলিভিশন ব্যক্তিত্ব মোস্তফা কামাল সৈয়দ।

 

এ জাতীয় আরও খবর

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

আরেকটি ট্রফি এনে দিতে পারলাম না’