অপহরণে বিশ্বে সপ্তম তালিকায় বাংলাদেশ

news-image

পৃথিবীর যেসব দেশে প্রায়ই অপহরণ ঘটে, এমন শীর্ষস্থানীয় ১০ দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান সপ্তম। আন্তর্জাতিক বিমার ঝুঁকি নিয়ে কাজ করা কন্ট্রোল রিস্ক নামের একটি ব্রিটিশ পরামর্শক প্রতিষ্ঠান শনিবার এই প্রতিবেদন প্রকাশ করেছে। অপহরণ ও মুক্তিপণের সংখ্যা দেখে এই প্রতিবেদন করা হয়েছে।

তালিকার প্রথমেই আছে মেক্সিকোর নাম। দ্বিতীয় স্থানে আছে ভারত, তৃতীয় স্থানে পাকিস্তান, চতুর্থ ইরাক, পঞ্চম নাইজেরিয়া, ষষ্ঠ লিবিয়া, সপ্তম বাংলাদেশ, অষ্টম আফগানিস্তান, নবম সুদান এবং দশম স্থানে আছে লেবানন। এর মধ্যে একমাত্র মেক্সিকো ছাড়া সবগুলো দেশই মুসলিম সংখ্যাগরিষ্ঠ। এই প্রতিষ্ঠানের ২০১৩ সালের প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান ছিল ২৬।

প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর ঢাকার কাছে নারায়ণগঞ্জে সাতজনকে অরপহরণ ও হত্যার কারণেই বাংলাদেশ ২০১৪ সালে শীর্ষস্থানীয় ১০ দেশের মধ্যে উঠে এল। চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত তথ্য-উপাত্তের ওপর ভিত্তি করে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, তালিকায় পাকিস্তান, ইরাক কিংবা আফগানিস্তানের চেয়ে ভারত এগিয়ে থাকা মানে এই নয় যে ভারতের চেয়ে পাকিস্তান কিংবা আফগানিস্তান নিরাপদ। এর মানে হলো, পাকিস্তান বা আফগানিস্তানের চেয়ে ভারতে অপহরণ ও মুক্তিপণ আদায়ের সংখ্যা বাড়ছে।

১৯৭৫ সালে প্রতিষ্ঠিত এই কন্ট্রোল রিস্ক নামের প্রতিষ্ঠানটি বিশ্বব্যাপী ৩৬টি আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে পরিচালিত হয়।

প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে বলা হয়েছে, জটিল ও বৈরী পরিবেশে বিভিন্ন প্রতিষ্ঠানকে রাজনৈতিক, অখণ্ডতা এবং নিরাপত্তা ঝুঁকি সম্পর্কে পরামর্শ দিয়ে থাকে স্বাধীন এই প্রতিষ্ঠানটি।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা