শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আল্টিমেটাম শেষে জাবির রেজিস্ট্রার ভবনে তালা

news-image

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক : ক্যাম্পাসের অভ্যন্তরে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় দুই দিনের আল্টিমেটাম শেষে রেজিস্ট্রার ভবনে তালা দিয়ে অবরোধ করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৫৩ ব্যাচের শিক্ষার্থীরা।

রোববার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে রেজিস্ট্রার ভবনের দুই গেটে তালা ঝুলিয়ে সেখানে বসে অবরোধ কর্মসূচি পালন করছেন তারা। এতে রেজিস্ট্রার ভবনে সকল ধরনের প্রবেশ-প্রস্থান বন্ধ রয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার রাতে মশাল মিছিল শেষে অপরাধী রিকশা চালককে শনাক্ত করে আইনের আওতায় আনতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দুই দিনের (শুক্র-শনি) আল্টিমেটাম দেন তারা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, রেজিস্ট্রার ভবনের সামনে বসে- ‘তুমি কে আমি কে, রাঁচি রাঁচি,’ ‘আমার বোন কবরে, প্রশাসন কী করে?’, ‘রাঁচির ভাই-বোন, এক হও এক হও’, ‘জাস্টিস জাস্টিজ, উই ওয়ান্ট জাস্টিস’ ইত্যাদি স্লোগান দিচ্ছেন তারা।

অবরোধে অবস্থান নেওয়া বাংলা বিভাগের ৫৩ ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ মাহাদী জাগো নিউজকে বলেন, আমাদের বোন রাঁচি গত ১৯ তারিখে মারা যাওয়ার পর থেকে ক্যাম্পাসে আমাদের নানা কর্মসূচি চলমান ছিল। আমাদের সর্বশেষ কর্মসূচি ছিল বৃহস্পতিবার মশাল মিছিল। সেই মশাল মিছিলে আমরা দাবি জানিয়েছিলাম যাতে অপরাধী চালককে খুঁজে বের করে আইনের আওতায় আনা হয়। এজন্য আমরা প্রশাসনকে দুই দিনের সময়ও দিয়েছি। কিন্তু তারা কোনো কার্যকর ব্যবস্থা নিতে পারেনি। এমনকি এ বিষয়ে আমাদের আশ্বাসও দিতে পারেনি।

সৈকত ইসলাম/এফএ/এমএস

 

এ জাতীয় আরও খবর

মার্তিনেজকে পাচ্ছে আর্জেন্টিনা

বৃষ্টিতে ঢাকায় কমল তাপমাত্রা

নেপালে বাংলাদেশের ‘ম্যাংগো ডিপ্লোমেসি’

সাবস্ক্রিপশন কিনেও খেলা দেখলেন না দর্শকরা

প্রস্তাবিত বাজেটে সন্তুষ্ট বিকেএমইএ

বাজেটে কমবে নিত্যপণ্যের দাম: স্বরাষ্ট্রমন্ত্রী

জামায়াত ও জোটকে চাপে রাখার চেষ্টা করছে সরকার: নাহিদ

কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জামায়াত আমিরের

আজ আন্তর্জাতিক শিশুশ্রম প্রতিরোধ দিবস

১ জুলাই থেকে কার্যকর হচ্ছে নবম পে-স্কেল, বেতন বাড়ছে সব গ্রেডে

দেশের ৯০% মানুষের কাছে ৫জি পৌঁছানোর লক্ষ্য সরকারের