শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

গণঅভ্যুত্থানের গ্রাফিতি মুছে ফেললো গবর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল

news-image

নিজস্ব প্রতিবেদক : ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে রাজধানীর গবর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুলের দেয়ালে আঁকা শিক্ষার্থীদের প্রতিবাদী গ্রাফিতি ও দেয়াল লিখন মুছে ফেলা হয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ জানিয়ে পোস্ট দিয়েছেন অনেকে। ঘটনার প্রতিবাদ জানিয়ে নতুন করে গ্রাফিতি আঁকার ঘোষণাও দিয়েছেন শিক্ষার্থীরা।

সরেজমিন দেখা গেছে, স্কুলের দেয়ালে ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের’ গ্রাফিতি সাদা রং দিয়ে মুছে ফেলার কাজ করছেন কয়েকজন কর্মচারী। তারা জানান, দেয়াল সংস্কারের জন্য স্কুল কর্তৃপক্ষ তাদের নিযুক্ত করেছে। তারা সেই অনুযায়ী কাজ করছেন।

মোরশেদ মিশু নামের একজন কার্টুনিস্ট নিজের ফেসবুকে দেওয়া পোস্টে লিখেছেন, আজ রাতেই রং আর দলবল নিয়ে আমরা ওই দেয়ালে যাবো। আমাদের উদ্দেশ্য কোনো শৈল্পিক সৌন্দর্য সৃষ্টি করা নয়, বরং লাল দেয়ালে কালো কালি দিয়ে ‘জুলাই বিপ্লব’-এর শত সহস্র শহীদের নাম লিখে আসবো। এরপর দেখা যাক, কে বা কারা শহীদদের নাম মুছতে আসে!

তবে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন স্কুলের অধ্যক্ষ মো. আলমগীর হোসেন তালুকদার। তিনি বলেন, অভ্যুত্থানের আগেই দেয়াল সংস্কারের জন্য বাজেট পেয়েছিলাম। শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে সংস্কারের কাজ শুরু করা হয়েছে। আমাদের পরিকল্পনা অনুযায়ী দুদিন পর নতুন করে ঐতিহাসিক চিত্র ও গ্রাফিতি আঁকার কাজ শুরু হবে।

 

এ জাতীয় আরও খবর

মার্তিনেজকে পাচ্ছে আর্জেন্টিনা

বৃষ্টিতে ঢাকায় কমল তাপমাত্রা

নেপালে বাংলাদেশের ‘ম্যাংগো ডিপ্লোমেসি’

সাবস্ক্রিপশন কিনেও খেলা দেখলেন না দর্শকরা

প্রস্তাবিত বাজেটে সন্তুষ্ট বিকেএমইএ

বাজেটে কমবে নিত্যপণ্যের দাম: স্বরাষ্ট্রমন্ত্রী

জামায়াত ও জোটকে চাপে রাখার চেষ্টা করছে সরকার: নাহিদ

কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জামায়াত আমিরের

আজ আন্তর্জাতিক শিশুশ্রম প্রতিরোধ দিবস

১ জুলাই থেকে কার্যকর হচ্ছে নবম পে-স্কেল, বেতন বাড়ছে সব গ্রেডে

দেশের ৯০% মানুষের কাছে ৫জি পৌঁছানোর লক্ষ্য সরকারের