শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘উত্তরায় কিশোরীকে গণধর্ষণের আলামত মিলেছে’

news-image

উত্তরায় কর্মজীবী সেই কিশোরীকে (১৭) গণধর্ষণের প্রাথমিক আলামত পেয়েছেন চিকিৎসকরা।

শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে তার স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে।   
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের সমন্বয়কারী চিকিৎসক বিলকিস বেগম  বলেন, 'ওই কিশোরীর ফরেনসিক পরীক্ষা সম্পন্ন হয়েছে। প্রাথমিকভাবে গণধর্ষণের আলামত মিলেছে।'
গণধর্ষণের শিকার কিশোরী উত্তরার একটি শপিং মলে সুপারশপে কর্মরত। গত বৃহস্পতিবার রাতে কর্মস্থল থেকে আজমপুরের বাসায় ফেরার পথে সে গণধর্ষণের শিকার হয় বলে থানায় অভিযোগ করে।
কিশোরী জানায়, সহকর্মী আরিফসহ অপরিচিত দুই যুবক তাকে জোর করে কর্মস্থলের অদূরে নির্মাণাধীন একটি ভবনে নিয়ে তার ওপর পাশবিকতা চালায়। এতে সহকর্মীসহ তিনজনই অংশ নেয়।   
উত্তরা-পশ্চিম থানার ওসি আলী হোসেন জানান, অভিযোগ পেয়েই শুক্রবার রাতে উত্তরা এলাকা থেকে ধর্ষক সাদিকুল ইসলাম বাবু ও আশুলিয়ার জিরাবো থেকে আসলামকে গ্রেফতার করা হয়। তাদের ছবি দেখালে ঘটনার শিকার মেয়েটি তাদের চিহ্নিত করে। এছাড়া র্যাওব মূল পরিকল্পনাকারী আরিফকে আটক করে।